News Flash

  • Home
  • Uncategorized
  • বাইদ্যাদিঘী এলাকায় শান্তি বজায়ে বৈঠক অনুষ্ঠিত, কমিটি গঠিত, ১৪৪ ধারা প্রত্যাহার
Image

বাইদ্যাদিঘী এলাকায় শান্তি বজায়ে বৈঠক অনুষ্ঠিত, কমিটি গঠিত, ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ নভেম্বর৷৷ বাইদ্যাদিঘী বাজারে সংঘর্ষের ঘটনায় আজ শান্তি বৈঠকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় অঙ্গীকার নিয়েছে স্থানীয় জনগণ৷ শুধু তাই নয়, যে কোন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা৷ ফলে, আজ বাইদ্যাদিঘী এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন৷ পাশাপাশি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ণে একটি শান্তি কমিটিও গঠন করা হয়েছে৷ বিশালগড় থানার ওসি প্রণব দেবনাথের নেতৃত্বে ১১ জনকে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে৷ এদিকে, গত ৩০ অক্টোবর রাতে বাইদ্যাদিঘী বাজারে সংঘর্ষের ঘটনায় ধৃত পাঁচ জনের মধ্যে চার জনকে আজ শর্তাধীন জামিন দিয়েছে আদালত৷


প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘী এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে সংঘর্ষ হয়৷ তাতে, ৮ জন আহত হন এবং দুইটি দোকান ও একটি ট্রিপার গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল৷ তাছাড়া, কয়েকটি গাড়ি এবং দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ ওই ঘটনায় এলাকায় পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল৷ তাই, মহকুমা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল৷ এদিকে, সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে৷ তাদের মধ্যে চার জনকে আজ আদালত শর্তাধীন জামিন দিয়েছে৷ এক জন এখনো জি বি হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন৷


এদিকে, আজ বাইদ্যাদিঘী বাজারে জেলা ও মহকুমা প্রশাসন সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ ওই বৈঠকে অংশ নেন৷ বৈঠকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ হন৷ পাশাপাশি, ওই বৈঠকে একটি কমিটিও গঠন করা হয়েছে৷ এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার দায়িত্ব ওই কমিটির উপর বর্তেছে৷ এদিকে, আজ ওই এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top