News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম : শিক্ষামন্ত্রী
Image

শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম৷ শিক্ষা একটা সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেয়৷ শুক্রবার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক বিজ্ঞান সেমিনার ২০১৯-এর উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এসসিইআরটি আয়োজিত এই সেমিনারের বিষয় ছিলো ‘পর্যায় সারণীয় রাসায়নিক মৌলসমূহ ও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে৷ সেমিনারের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী আরও জানান, বিজ্ঞান প্রতিদিন পরিবর্তিত হচ্ছে৷ বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা ছাত্র-ছাত্রীদের মনে অনেক কৌতূহলের জন্ম দেয় ৷

ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এই ধরনের সেমিনার মহায়ক ভূমিকা নিতে সক্ষম৷ তিনি আরও বলেন, পৃথিবীতে জ্বালানি শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে৷ সমগ্র বিশ্বই এখন পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারের দিকে ঝঁুকছে৷ এক্ষেত্রে বিজ্ঞানীরা নতুন নতনু পথ দেখাচ্ছেন আমাদের৷ তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাকে অর্থনীতির সাথে সংযুক্তকরণের কথা বলছেন৷ তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাকে অর্থনীতির সাথে সংযুক্তিকরণের কথা বলছেন৷ কর্মসংস্থানের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই বষয়ে গুরুত্ব আরোপ করেছেন৷


সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র সমাজের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে৷ এক্ষেত্রে আগামীদিনে রাজ্যেও অষ্টম থেকে দশম শ্রেণির ২০০ জন বিজ্ঞান ও ২০০ জনকে অঙ্কের জন্য বাছাই করা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে৷ আমাদের রাজ্যে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনেকেই নাসা, ইসরোর মতো প্রতিষ্ঠানে কর্মরত আছে৷ এটা এই রাজ্যের গৌরব৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ে৭ত্রেও বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালল শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার দেবনাথ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা প্রমুখ৷

সেমিনারে সভাপতিত্ব করেন এসসিইআরটি-র অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ রাজ্যভিত্তিক এই বিজ্ঞান সেমিনারে প্রতিটি জেলাস্তরে অনুষ্ঠিত বিজ্ঞান সেমিনার থেকে নির্বাচিত প্রথম স্থানাধিকারি মোট ৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়৷ প্রত্যেক প্রতিযোগী সেমিনারের বিষয়টি নিজ নিজ ভাবে পরিবেশন ও উপস্থাপন করে করে এবং বিচারকদের বিষয়গত প্রশ্ণেরও উত্তর দেয়৷ বিচারকদের ভারত সরকারের সংসৃকতি মন্ত্রক কর্তৃক আয়োজিত গুয়াহাটিস্থিত রিজিওন্যাল সায়েন্স সেন্টারে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান সেমিনারে অংশগ্রহণ করবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top