News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে : সঞ্জয় রাউত
Image

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে : সঞ্জয় রাউত

মুম্বই, ১ নভেম্বর (হি.স.): ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহ কেটে গিয়েছে| অথচ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা সঙ্ঘাত মেটার নাম নেই| এবার প্রবীণ শিবসেনা নেতা সঞ্জয় রাউত সঙ্ঘাত আরও বাড়িয়ে দিয়ে জানালেন, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে| শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, ‘শিবসেনার কাছে বিধায়কের পর্যাপ্ত সংখ্যা রয়েছে| ভোটের ফল ঘোষণার পর ৮ দিন হয়ে গিয়েছে, অথচ এখনও সরকার গঠন প্রক্রিয়া শুরু করেনি বিজেপি| যদি বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকে তবে তাঁদের উচিত সরকার গঠন করা|’ সঙ্ঘাত তো মিটছেই না, বরং ৫০-৫০ ইস্যুতে বেড়েই চলেছে দ্বন্দ্ব| সঞ্জয় রাউতের কথায়, ‘৫০-৫০ ফর্মুলায় সরকার গঠনের জন্য নিজেদের মত দিয়েছে মহারাষ্ট্রের জনগণ| জনগণও চাইছে শিবসেনা থেকেই মুখ্যমন্ত্রী হোক|’

বিজেপি-শিবসেনা সঙ্ঘাতের প্রেক্ষিতে এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন, ‘মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার গঠনের জন্য বিজেপি-শিবসেনার পক্ষে মত দিয়েছে জনগণ| আমরা চাই তাঁরা সরকার গঠন করুক এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক| যদি তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে অপারগ, তবে আমরা অবশ্যই সরকার গঠনের চেষ্টা করব|’ এখন প্রশ্ন হল-শিবসেনা-এনসিপি জোট হলেও ম্যাজিক সংখ্যায় (১৪৫) পৌঁছতে পারবে না এই জোট| শিবসেনা জিতেছে ৫৬টি আসন| এনসিপির আসন ৫৪টি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top