News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে লকআপে রাখার প্রতিবাদে রাজপথে সিপিএমের বিক্ষোভ মিছিল
Image

বাদল চৌধুরীকে লকআপে রাখার প্রতিবাদে রাজপথে সিপিএমের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীকে হাসপাতাল থেকে তুলে এনে লকআপে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিএম রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বুধবার বিকালে৷ এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাছাড়াও মিছিলে ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর সহ সিপিএমের রাজ্য নেতৃত্বরা৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে প্যারাডাইস চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়৷


পথসভায় বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ সহ অন্যান্যরা৷ বক্তারা এদিন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন৷ বক্তাদের অভিযোগ বাদল চৌধুরীকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতাল থেকে জোর করে তুলে নিয়ে আসে পুলিশ৷ হাসপাতালে বাদল চৌধুরীর স্ত্রীর সাথেও অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ৷


থানায় নিয়ে যাওয়ার পর বাদল চৌধুরীর সাথে অমানবিক আচরণ করা হয়েছে৷ যখন বাদল চৌধুরীকে থানায় নিয়ে যাওয়া হয় তখন আদালতে জামিনের আবেদনের উপর শুনানী চলছিল৷ সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ বিজেপি জোট সরকার ষড়যন্ত্র করে বাদল চৌধুরীকে হেনস্থা করছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top