News Flash

  • Home
  • Uncategorized
  • চোরের জন্য ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বৃদ্ধের
Image

চোরের জন্য ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ চোরের জন্য ফাঁদ পেতে মৃত্যু হল এক ব্যক্তির৷ নিজ লাউ ক্ষেতেই বিদ্যুৎস্পৃষ্টে দুই-তিনদিন আগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগরের বাসিন্দা অনিল দাসের মৃত্যু হয়েছে৷ আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এই বিষয়ে বাগবাসা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়েই লাউ ক্ষেতে তার দিয়ে ব্যারিকেড করে তাতে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল৷ কিন্তু, ওই তারে লাউ ক্ষেতের মালিক নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷


অনিল দাসের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তা সত্ত্বেও তিনি গঙ্গানগরের নিজ বাড়িতে একাই থাকতেন৷ তার দুই কানি ক্ষেত রয়েছে ৷ সেখানে লাউ সহ নানান ধরনের সবজির ফসল ফলাতেন তিনি ৷ প্রতিবেশীদের দাবি, ভীষণ পরিশ্রমী ও কর্মপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি ৷ আজ সকালে সুপারি নিতে আসেন দুই ব্যক্তি ৷ বাড়িতে তাকে না পেয়ে তারা গাছে উঠে সুপারি পারতে শুরু করেন ৷ তখনই লাউ ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা ৷ নিচে এসে তারা দেখতে পান অনিল দাসের মৃতদেহ লাউ ক্ষেতে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তারা বাগবাসা ফাঁড়িতে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


বাগবাসা ফাঁড়ির পুলিশ জানিয়েছেন, মৃতদেহে পচন ধরেছে৷ সম্ভবত দুই-তিনদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে প্রায়ই তার লাউ ক্ষেতে চোরের উপদ্রব দেখা দিত ৷ তাই তিনি দিনচারেক আগে লাউ ক্ষেতে তার দিয়ে ব্যারিকেড করেন এবং সেখানে বিদ্যুৎ সংযোগ দে ন৷ জনৈক প্রতিবেশী জানিয়েছেন, ওই কাজে সকলেই তাকে বাধা দিয়েছিল ৷ চোরের জন্য ফাঁদ তৈরি করতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন তা সতর্ক করা হয়েছিল ৷ কিন্তু তিনি কারোর কথাই শোনেননি ৷ তারই পরিণতি আজ তাকে ভোগ করতে হল ৷ পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের সকলকেই খবর দেয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top