News Flash

  • Home
  • Uncategorized
  • বাদলের বিরুদ্ধে সিপিএমের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিজেপি, বিস্ফোরক রতন
Image

বাদলের বিরুদ্ধে সিপিএমের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিজেপি, বিস্ফোরক রতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার মতোই পরিণতি হতে পারে বাদল চৌধুরীর৷ এমনটাই গন্ধ পাচ্ছে বিজেপি৷ তাই, সিপিএম বাদল চৌধুরীর সাথে অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে৷ এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি কার্যকর্তা রতন লাল নাথ৷ শুধু তাই নয়, পূর্ত ঘোটালা কান্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের নীরবতা নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷


সম্প্রতি সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীর সাথে অঘটন ঘটলে তার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি-আইপিএফটি জোট সরকার দায়ী থাকবে বলে হুশিয়ারি দিয়েছিলেন৷ আজ নিজ বাসভবনে বিজেপি কার্যকর্তা রতন লাল নাথ এ-বিষয়ে সিপিএমকে পাল্টা নিশানা করেছেন৷ তিনি সাংবাদিকদের বলেন, বাদল চৌধুরীর সাথে অঘটন ঘটতে পারে বলে সিপিএম যেভাবে আশঙ্কা প্রকাশ করেছে তা যথেষ্ট উদ্বেগের৷ তাঁর বিস্ফোরক দাবি, অতীতে বিমল সিনহা হত্যার মতোই রাজনৈতিক কারণে অনেক গুপ্তহত্যা সংগঠিত করেছে সিপিএম৷ তাই, বাদল চৌধুরীর পরিণতিও এমনই হতে পারে বলে বিজেপি গন্ধ পাচ্ছে৷ কারণ, মুখ বাঁচাতে যে কোন পদক্ষেপ নেওয়া তাদের জন্য অসম্ভব নয়৷


এ-বিষয়ে রতন নাথের যুক্তি, বিধানসভায় বাদলবাবু পূর্ত ঘোটালায় তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন৷ অথচ, তদন্ত শুরু হওয়ার পর তিনি পূর্ণ সহযোগিতা করেননি৷ শুধু তাই নয়, তাঁর গ্রেপ্তারি নিয়ে আদালতের রায় ঘোষণা হতে পারে সেই অনুমান থেকেই তিনি নিজেকে আত্মগোপন করেছিলেন এবং শেষ মুহুর্তে সিপিএমের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন৷


রতন নাথ বলেন, বাদল চৌধুরীকে আইএলএস-এ ভর্তি করানো সিপিএমের সিদ্ধান্ত ছিল৷ ওই হাসপাতালে সকলেই তাঁদের পরিচিত৷ তাই, বাদল চৌধুরীর সাথে যে কোন অঘটন ঘটতে পারে, আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ শ্রীনাথ জানান, এই আশঙ্কাতেই রাজ্য সরকার আইএলএস-কে চিঠি দিয়ে বাদল চৌধুরীর প্রতিদিনের মেডিক্যাল রিপোর্ট জানানোর নির্দেশ দিয়েছে৷ শুধু তাই নয়, প্রত্যেক দিন সংবাদ মাধ্যমেও বাদল চৌধুরীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিন তিনি বলেন, বাদল চৌধুরীকে নিয়ে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা বুঝতে পারছি না৷ তাই, রাজ্য সরকারের কাছে বাদলবাবুর নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছি৷


এদিকে, বাদল চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অনুমান করে আজ রতন নাথ পূর্ত ঘোটালা কান্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের নীরবতা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ তাঁর কটাক্ষ, পূর্ত ঘোটালা নিয়ে এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার মুখ খুলেননি৷ তাঁর মুখ্যমন্ত্রীত্বে মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নিয়েছিল সে-বিষয়ে এখনো তিনি স্পষ্ট করে কিছুই জানাননি৷ রতন নাথের কথায়, পূর্ত ঘোটালায় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই যখন প্রশ্ণ উঠেছে, তখন এবিষয়ে রাজ্যবাসীর কাছে সত্য তুলে ধরা উচিৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ তার বদলে বরাবরই তিনি এই ইস্যুতে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷ তাই, এর পেছনে ষড়যন্ত্রের নীল নক্সা তৈরি হয়েছে কিনা, আশঙ্কা প্রকাশ করেন রতন নাথ৷


আজ রতনবাবু দাবি করেন, বাদল চৌধুরীকে সুস্থ করে তোলার জন্য আইএলএস কর্তৃপক্ষ যদি মনে করে প্রয়োজনে বর্হিরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসুক৷ সাথে তিনি মুখ্যমন্ত্রীর কাছে একজন সাধারণ নাগরিক এবং বিজেপি কার্যকর্তা হিসেবে দাবি জানিয়েছেন,বাদল চৌধুরীর নিরাপত্তা বাড়ানো হোক৷ কারণ তাঁর দৃঢ় বিশ্বাস, সিপিএম বিরাট ষড়যন্ত্র করছে এবং বাদল চৌধুরী এর শিকার হতে পারেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top