News Flash

  • Home
  • Uncategorized
  • জেজেপি ছাড়লেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর
Image

জেজেপি ছাড়লেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর

চণ্ডীগড়, ২৬ অক্টোবর (হি.স.) : জননায়ক জনতা পার্টি (জেজেপি) ছাড়লেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর | তাঁর দল বিজেপির হাত ধরায় দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে শনিবার জেজেপি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন সদ্য রাজনীতির ময়দানে নামা এই নেতা | প্রসঙ্গত হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি-জেজেপি জোট | আর এবার হরিয়ানা ভোটে তিনি লড়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বিরুদ্ধে। তাতে হার হয়েছে। এই আবস্থায় দলের বিজেপির হাত ধরা মেনে নিতে পারেননি তেজবাহাদুর |

সদ্য শেষ হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা না পাওয়ায় স্পষ্ট হয়ে যায়, হরিয়ানায় ক্ষমা দখল করবে জোট সরকার। বিজেপি-জেজেপির মধ্যে বোঝাপড়া হয়ে যায়, দুষ্মন্ত চৌতালাকে পাশে বসিয়ে খট্টর জানিয়ে দেন, তাঁরাই সরকার গড়ছেন, নয়া সরকারে উপ মুখ্যমন্ত্রী করা হবে জেজেপি থেকে । এই বিষয়টি নেমে নিতে না পেরে তেজ বাহাদুর আজই দল ছেড়েছেন |তাঁর অভিযোগ, চৌতালা ধোঁকা দিয়েছেন হরিয়ানার মানুষকে। তাঁরা যে দলের হাত ধরতে চাইছেন, জনতা তাকে প্রত্যাখ্যান করেছেন। আর আজ দুই দল যখন এক হয়েছে, তখন মানুষের উচিত, তাদের বিরোধিতা করা।

প্রসঙ্গত, তেজ বাহাদুর বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন। নির্দল হিসেবে মনোনয়ন দাখিলও করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাজবাদী পার্টি তাঁকে তাদের প্রার্থী হিসেবে বেছে নেয়। কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় তিনি ভোটে লড়তে পারেননি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top