News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে সরকার বিরোধী যড়যন্ত্র করছে মার্কিন দূতাবাস, বিস্ফোরক অভিযোগ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টার
Image

বাংলাদেশে সরকার বিরোধী যড়যন্ত্র করছে মার্কিন দূতাবাস, বিস্ফোরক অভিযোগ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টার

ঢাকা, ২৬ অক্টোবর (হি.স.) : বাংলাদেশে সরকার বিরোধী যড়যন্ত্র করছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সে দেশের উন্নয়নকে থমকে দেওয়ার চক্রান্ত চলছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গত মঙ্গলবার ঢাকার একটি হোটেলে যুবকদের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করেছিল আওয়ামি লিগের গবেষণা সেল। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। শুক্রবার টেলিভিশনে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আর যার পরে বিভিন্ন মহলে আলোড়ন পড়ে যায়। এই অনুষ্ঠানে জয় বলেন, ‘অর্থনৈতিক দিক থেকে ক্রমশ এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু ঢাকায় অবস্থিত কিছু দূতাবাস, বিশেষত মার্কিন দূতাবাস সেই অগ্রগতি ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। তারা চায় না বাংলাদেশে একটি শক্তিশালী সরকার থাকুক। তারা চায় একটি দুর্বল সরকার। এমন একটি সরকার যারা তাদের নির্দেশ অনুযায়ী চলবে।’

এর রেশ ধরে যুদ্ধাপরাধী এবং জামাতে ইসলামির সঙ্গে মার্কিন দূতাবাসের নিবিড় যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলেন গুরুত্বপূর্ণ এই আওয়ামি লিগ নেতা। বলেন, ‘যখনই যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনও অনুষ্ঠানে গিয়েছি তখনই জামাতের নেতা ও যুদ্ধাপরাধীদের সেখানে দেখেছি। তারা সব সময় তাদের আমন্ত্রণ করবে। যুক্তরাষ্ট্র দূতাবাস জামায়াত ও যুদ্ধাপরাধীদের ঘাঁটি হয়ে উঠেছে। এবং তাদের সঙ্গে মিলে সব সময় ষড়যন্ত্র করে।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top