News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলীতে হরিয়ানা নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান
Image

দীপাবলীতে হরিয়ানা নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান

চন্ডীগড়, ২৬ অক্টোবর (হি.স.) : দীপাবলীর দিন অর্থাৎ রবিবারই হরিয়ানা নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শনিবার চণ্ডীগড়ে ইউটি গেস্ট হাউসে ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের এক বৈঠকে মনোহরলাল খাট্টারকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিজেপির মহাসচিব অরুন কুমার সিং। নতুন সরকার শপথ গ্রহণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

শনিবার মনোহর লাল খাট্টার বলেন, নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার হবে না। তবে এদিন রাজ্যপালের কাছে সরকার গঠন করার দাবি জানানো হবে। হরিয়ানা বিজেপি বিধায়ক বৈঠকের পর রাজ্যপালের কাছে যাওয়া হবে  তিনি জানিয়েছেন।

বিজেপি বিধায়ক দলের বৈঠকের জন্য শনিবার সকালে দিল্লি থেকে চন্ডীগড় এসে পৌঁছান মনোহর লাল খাট্টার। তিনি সোজা ইউটি গেস্ট হাউসে এসে উপস্থিত হয়েছেন। এই বৈঠকে হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত ডা: অনিল জৈন ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী অনিল ব্রিজ এবং হরিয়ানা বিজেপির মহাসচিব সাংসদ সঞ্জয় ভাটিয়া এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top