News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিকশা প্রকল্পের সূচনা হল
Image

ই-রিকশা প্রকল্পের সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ প্যাডেল চালিত রিকশা চালকদের জন্য স্বাবলম্বনের আওতায় একটি পুনর্বাসন প্রকল্পে সরকারী অনুদান ও ঋণদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে রাজ্য সরকার ভর্তুকী দেবে প্রতিটি ক্ষেত্রে ৫৪ হাজার টাকা, রিকশা চালককে দিতে হবে ৯ হাজার ২০০ টাকা৷ প্যাডেল চালিত রিকশা বদলে ই-রিকশা তুলে দেওয়া হবে তাদের হাতে৷ প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে ১ লক্ষ ৮৪ হাজার টাকা৷ বাদবাকি টাকা ঋণের ব্যবস্থা করা হবে৷ হাইকোর্ট প্যাডেল চালিত রিকশা ব্যাটারি লাগিয়ে ই রিকশা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করে এ ধরনের রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ তাতে মারাত্মক জটিলতা দেখা দেয়৷ প্যাডেল চালিত রিকশাকে যারা ব্যাটারী চালিত করেছিল তাদের রুটি রোজী বন্ধ হয়ে গিয়েছিল৷

রাজ্য সরকার এ বিষয়ে হাইকোর্টের কাছে সময় চেয়েছিল৷ এরই মধ্যে রাজ্য সরকার রিকশা চালকদের জন্য একটি প্রকস্প গ্রহণ করেছে৷ এই প্রকল্পে প্যাডেল চালিত রিকশা চালকদের ই রিকশা দেবার ব্যবস্থা করা হয়েছে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প আংশিক ঋণ, রাজ্য সরকারের তরফে অনুদান এবং রিকশা চালকের অংশীদারিত্বের মাধ্যমে ই রিকশা সংস্থান করা হয়েছে নতুন এই প্রকল্পে৷ আগরতলা পুর নিগমের মেয়র শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি ঘোষণা করেন৷ আগরতলা পুর নিগমের সিইও প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ প্যাডেল চালিত রিকশা চালকরাই এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন৷ এই প্রকল্প গ্রহণের ফলে রাজ্যে একদিকে যেমন প্যাডেল চালিত রিকশা সংখ্যা কমবে ঠিক তেমনী আইনী জটিলতা থেকেই রেহাই মিলবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top