News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার কান্ড, উত্তেজনা
Image

তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার কান্ড, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর ৷৷ তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলা ও খামখেয়ালিপনার কারণে সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ দক্ষিণ পুলিনপুর এলাকার বিনোদ দাসের স্ত্রী সম্পা দাসকে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া হাসপাতালে প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করানো হয়৷ চিকিৎসক ও নার্সরা উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার ও আত্মীয়পরিজনরা৷ আবারও তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ এবার সদ্যজাত শিশুমৃত্যুর ঘটনার অভিযোগ মিলেছে৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার দক্ষিণ পুলিনপুর এলাকার বাসিন্দা বিনোদ দাসের স্ত্রী সম্পা দাসকে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করানো হয়৷ প্রচণ্ড প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন ওই প্রসূতি মা৷ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সঠিকবাবে দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ উঠেছে৷ সম্পাকে ভর্তি করার পর কোন ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি৷ যন্ত্রণায় কাতর সম্পা হাসপাতালের শয্যাতেই সন্তান প্রসব করতে থাকে৷ পরিবারের লোকজনরা বিষয়টি কর্তব্যরত নার্সকে জানান৷ তখনই কর্তব্যরত নার্স এসে সম্পাকে লেবার রুমে নিয়ে যায়৷ খবর দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক সুরজিৎ দাসকে৷ তিনি যখন আসেন তখন শিশুটি প্রসব হয়ে গিয়েছিল৷ প্রকৃতপক্ষে প্রসবের পরপরই সদ্যজাত শিশুটির মৃত্যু হয়৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুরজিৎ দাস জানান, শ্বাসকষ্টজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়েছে৷ চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো যায়নি৷


কর্তব্যরত নার্স গাফিলতির অভিযোগ খারিজ করেছে৷ কর্তব্যরত নার্স জানান, পরিবারের লোকজনরা বলার সঙ্গে সঙ্গেই রোগীকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়৷ এমনকি চিকিৎসককে জরুরি তলব করা হয়৷ কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি৷ এদিকে পরিবারের লোকজনদের অভিযোগ চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে দায়িত্বপালন করলে শিশুটিকে বাঁচানো যেত৷ তাদের গাভিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে৷ এনিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে হইহুল্লোড় শুরু হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়৷ পরিস্থিতি শামাল দিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে৷


পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ মৃত সদ্যজাত শিশুটিকে হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়৷ ময়না তদন্তের পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এ ধরনের অভিযোগ নতুন নয়৷ হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে স্থানীয় মানুষজন জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top