News Flash

  • Home
  • Uncategorized
  • এবার উপনির্বাচন পশ্চিমবঙ্গে, নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন
Image

এবার উপনির্বাচন পশ্চিমবঙ্গে, নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স):  উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন । খড়্গপুর সদর, করিমপুর এবং করিমগঞ্জ এই তিন আসনে আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা । শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন ৷

রাজ্যের উত্তরবঙ্গের ১ বিধানসভা ও দক্ষিণবঙ্গের ২ বিধানসভা উপ নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে ৷ এই নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ কেননা খড়গপুর বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ এই খড়গপুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেননা তিনি লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হয়েছেন ৷

কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসন এখন শূন্য । এই কালিয়াগঞ্জ বিধানসভা রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ৷ করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র ৷ তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন  ৷ বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর ও করিমপুরে উপনির্বাচন করতে হবে ।

এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তাতে এই তিন কেন্দ্রে এবার লড়াই হবে ত্রিমুখী । এখনও পর্যন্ত যা খবর বিধানসভার তিনটি কেন্দ্রের উপনির্বাচনেই জোট বেঁধে ময়দানে নামতে চলেছে কংগ্রেস ও সিপিএম । রফায় ঠিক হয়েছে, তিনটির মধ্যে দু’টি আসনে লড়বে কংগ্রেস, অন্যটিতে সিপিএম । কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কংগ্রেসকে ছেড়ে করিমপুরে সিপিএম প্রার্থী দেবে এমনই রফাসূত্র তৈরি হয়েছে । তবে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি ।

কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসেরই দখলে, আর খড়গপুর সদরে দীর্ঘ দিনের বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রয়াত নেতা জ্ঞানসিংহ সোহনপাল (চাচা) । তাঁকে ২০১৬ সালে হারিয়ে বিধায়ক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top