News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের বিনামূল্যে সামগ্রী ও টাকা না দিলে খাদ্য গুদাম লুটের হুমকি নেতাদের

শরণার্থীদের বিনামূল্যে সামগ্রী ও টাকা না দিলে খাদ্য গুদাম লুটের হুমকি নেতাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ উত্তর ত্রিপুরায় শরণার্থী শিবিরে পুনরায় রেশন চালু না করা হলে পথ অবরোধ এবং সরকারি খাদ্য গুদাম লুট করার হুমকি দিয়েছে তিনটি শরণার্থী সংগঠন৷ আজ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার জেলাশাসককে লেখা চিঠিতে সংগঠনের নেতৃবৃন্দ এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন৷ তাদের দাবি, শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ না হওয়ার আগে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান বন্ধ করে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল৷ কারণ, অনাহারে শরণার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন৷


অক্টোবর থেকে ত্রিপুরার ৭-টি শরণার্থী শিবিরে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কারণ, চুক্তি অনুযায়ী অক্টোবর থেকে মিজোরামে ফিরে যেতে হবে শরণার্থীদের৷ সে মোতাবেক ৩ অক্টোবর থেকে রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে৷ ধীরলয়ে হলেও প্রায় প্রতিদিন রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে যাচ্ছেন৷ কিন্তু শরণার্থীদের সংগঠন এই প্রক্রিয়াকে ভেস্তে দিতে উঠে-পড়ে লেগেছে৷


সম্প্রতি আগরতলায় শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে৷ ওই বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব ডা. এপি মহেশ্বরী শরণার্থী নেতৃবৃন্দদের সাফ জানিয়েছেন, মিজোরামে ফিরে না গেলে তাদের কোনও সহায়তা দেওয়া হবে না৷ এমন-কি তাদের কোনও দাবি মানবে না কেন্দ্রীয় সরকার৷


স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই কঠোর অবস্থানে রিয়াং শরণার্থী নেতারা ভীষণ অসন্তষ্ট হয়েছেন৷ কারণ, গত কয়েকদিন ধরেই কাঞ্চনপুর এবং পানিসাগরে শরণার্থী শিবিরগুলিতে রিয়াং শরণার্থীদের তারা মিজোরামে ফিরে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে৷ আজ এমবিআইবিএম, বিটিডিএস এবং এমবিডিপিএফ (এইচও) নাইসিংপাড়াস্থিত এই তিনটি শরণার্থী সংগঠন উত্তর ত্রিপুরার জেলাশাসককে শরণার্থী শিবিরে বিনামূল্যে রেশন সামগ্রী ও নগদ অর্থ প্রদানের অনুরোধ জানিয়েছে৷


জেলাশাসককে লেখা যৌথ স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে, রেশন সামগ্রী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের শামিল৷ সংগঠনের দাবি, ৩ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া৷ কিন্তু রেশনের অভাবে খালি পেটে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া চালানো উচিত হবে না৷ কারণ, খাদ্যের অভাবে রিয়াং শরণার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন৷ সংগঠনের আরও দাবি, প্রত্যাবর্তন প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে রিয়াং শরণার্থী শিবিরগুলিতে বিনামূল্যে রেশন সামগ্রী ও নগদ টাকা প্রদান চালু রাখা উচিত৷


জেলাশাসককে সংগঠনের নেতৃবৃন্দরা হুমকি দিয়েছেন, অবিলম্বে শরণার্থীদের রেশন সামগ্রী দেওয়া শুরু না হলে তারা পথ অবরোধ করার পাশাপাশি সরকারি খাদ্য গুদামেও লুটপাট করবেন৷ এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হলে তারা দায়ী থাকবেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top