News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, দাবি নীতিশের
Image

দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, দাবি নীতিশের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে এবার কেজরিওয়ালের সুরেই সুর মেলালেন বিজেপির জোট শরিক জেডিইউ। আইনশৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নের জন্য দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত বলে জানিয়েছেন জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

বুধবার দিল্লিতে জেডিইউর কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতিশ কুমার জানিয়েছেন, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য বরাবরই সরব হয়েছে জেডিইউ। আইনশৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নের জন্য তা একান্ত প্রয়োজন। পাশাপাশি এদিন বিহারের বিশেষ মর্যাদা দাবিও উত্থাপন করেন তিনি। 

উল্লেখ করা যেতে পারে আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। দিল্লির বিধানসভা নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছে জেডিইউ। দিল্লির পূর্বাচলের বিহারি ভোটের দিকেই নজর রয়েছে নীতিশের। এদিনের কর্মীসভায় তিনি আরও জানিয়েছেন, রাজধানীতে বসবাসকারি বিহারের মানুষ যদি ঠিক করে তারা একদিনের জন্য কাজে যোগ দেবেন না, তবে গোটা দিল্লি স্তব্দ হয়ে যাবে। অন্যদিকে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে বরাবরই সরব থেকেছে আপ নেতা  কেজরিওয়াল। এমনকি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন তিনি। এবার একই ইস্যুতে সরব নীতিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top