News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ে ক্ষোভ
Image

শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ৷৷ রাজ্য সরকারি কর্মচারীরা সরকার পরিবর্তনের পরও চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না৷ উপমুখ্যমন্ত্রীর এলাকা চড়িলাম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে স্থানীয় একটি ক্লাবের নামে উত্তম দেবনাথ ও মানিক ওরফে মালুরা দুর্গাপুজার আগেও পুজার নামে মোটা অঙ্ক চাঁদা নিয়ে যায়৷ ইদানিং গত ১৭ অক্টোবর আবার তারা আরও মোটা অংকের চাঁদা দেওয়ার জন্য সুকল কর্তৃপক্ষের উপর চাপ দিতে থাকে৷

তারপর নানাভাবে কৌশলে সুকল কর্তৃপক্ষ থেকে ১৭ অক্টোবর আরও দশ হাজার টাকা বাগিয়ে নেয়৷ সুকলের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস উত্তম দেবনাথের নামে দশ হাজার টাকার চেক ইস্যু করেন৷ এই ঘটনা জানাজানি হলে চাঁদাবাজির বিরুদ্ধে দু’দিনব্যাপী বিক্ষোভ শুরু করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা৷ মঙ্গলবার তারা সুকলে পঠনপাঠন বন্ধ রাখতে নির্দেশ দেয় সুকলের প্রধান শিক্ষককে৷ তাদের দাবি যতক্ষণ না সুকলের এসএমসি কমিটি এই চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু বিচার না করে ততক্ষণ তারা সুকলে পঠনপাঠনের কাজ চালিয়ে যেতে দেবেন না৷

এদিকে কেন সুকল কর্তৃপক্ষ এত মোটা অংকের চাঁদা বার বার দিচ্ছে এনিয়ে সুকল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top