News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় ও কাঞ্চনপুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী ও নগদ টাকা বাজেয়াপ্ত, গ্রেপ্তার নয়জন
Image

বিশালগড় ও কাঞ্চনপুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী ও নগদ টাকা বাজেয়াপ্ত, গ্রেপ্তার নয়জন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/কাঞ্চনপুর, ২২ অক্টোবর৷৷ ৫ লক্ষ টাকার নেশাসামগ্রী-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সাথে নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় মহকুমার এসডিপিও উত্তম বণিক৷ তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকার নারায়ণ ভৌমিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই নেশা সামগ্রী ও নগদ টাকা-সহ ৫ জনকে আটক করা হয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযান জোর কদমে চলছে৷ এরই অঙ্গ হিসেবে জাঙ্গালিয়ায় নেশা বিরোধী অভিযান চালানো হয়েছিল৷ তাঁর দাবি, ওই অভিযানে নারায়ণ ভৌমিকের বাড়ি থেকে ইয়াবা-সহ আরও দু ধরনের নেশার ট্যাবলেট ৯ হাজার ৮৩০টি এবং কোরেক্স জাতীয় মাদক ৯০টি শিশি উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে বলে এসডিপিও জানিয়েছেন৷ তিনি আরও জানান, ভারতীয় মুদ্রায় নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়েছে৷


এদিকে, ওই নেশা দ্রব্যের ব্যবসার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে বলে এসডিপিও উত্তম বণিক জানিয়েছেন৷ তিনি বলেন, সমীর দেবনাথ (৪৬), আবুল মিয়াঁ (৩৯) কিশোরচন্দ্র ভৌমিক (৪২), নরোত্তম রায় এবং মৃণাল হুসেনকে ওই নেশা সামগ্রীর সাথে জড়িত বলে আটক করা হয়েছে৷ তবে, মূল পাণ্ডা নারায়ণ ভৌমিক পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন৷


এদিকে, উত্তর ত্রিপুরায় পুলিশের অভিযানে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের নেশাদ্রব্য৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দামছড়ার সুন্দর কুমার শর্মা (৩১),আনন্দবাজারের নিশিং পাড়ার পুরুধর রিয়াং (৩১) ও কামজ্রাই রিয়াং (১৬) এবং গরছিরাম পাড়ার মনোজ কুমার ত্রিপুরা (১৭)-কে৷


কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিক্রমজিৎ শুক্লাদাস জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে ভাংমুন এলাকায় হানা দিয়ে চার মাদক পাচারকারীর কাছ থেকে প্রচুর পরিমাণের নেশার ইয়াবা ট্যাবলেট ও বিদশি মদ বাজেয়াপ্ত করেছেন তাঁরা৷


এসডিপিও শুক্লাদাস জানান, গোপন খবর অনুযায়ী আজ সকালে ভাংমুনের নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকেন নিজে৷ যথা সময় চার মাদক পাচারকারী নেশা সামগ্রী নিয়ে ওই রাস্তা ধরে দামছড়া থেকে আসার পথে তাদের আটক করে তালাশি চালিয়ে ১৮০০ ইয়াবা ট্যাবলেট, ৫২৮ বোতল বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করেছেন৷ বাজেয়াপ্তকৃত নেশাদ্রব্যগুলির বাজারমূল্য কমপক্ষে ছয় লক্ষ ৫০ হাজার টাকা হবে৷


ধৃতদের বর্তমানে কাঞ্চনপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আগামীকাল বুধবার চার জনকেই আদালতে পেশ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লাদাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top