News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে অকিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি ২৫শে

ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে অকিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি ২৫শে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ অক্টোবর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে বিচারপতি অকিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য্য হয়েছে৷ সুপ্রিম কোর্টের মুখ্যবিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বুবদে এবং এস এ নজিরের বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে৷


সুপ্রিমকোর্টের কলেজিয়াম গত ৫ সেপ্ঢেম্বর বিচারপতি অকিল কুরেশির নাম ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে সুপারিশ করেছে৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের এই সুপারিশ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি৷ ইতিপূর্বে বিচারপতি অকিল কুরেশিকে মধ্যপ্রদেশের মুখ্য বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম৷ কিন্তু, কেন্দ্রের আপত্তিতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ওই সুপারিশ সংশোধন করেছিল৷

তারপরই তাঁকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার বিচারপতি অকিলেশ কুরেশিকে নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় গুজরাট হাইকোর্টের আইনজীবি সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ সংগঠন সুপ্রিম কোর্টের কাছে বিচারপতি অকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে৷ সুপ্রিম কোর্ট ওই সংগঠনের আবেদন গ্রহণ করে আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top