News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কর্মচারিরা
Image

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কর্মচারিরা

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ে আসা হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সরকারি কর্মচারিদের। আগামী ৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। সেই দিন থেকেই সপ্তম বেতন কমিশনের আওতায় চলে আসবে দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারি কর্মচারিরা।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এর থেকে উপকৃত হবে সেখানে কর্মরত ৪.৫ লক্ষ সরকারি কর্মচারি। মঙ্গলবার ইতিমধ্যেই এই বিষয়ে মঞ্জুরি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর জন্য প্রতি বছর বাড়তি ৪৮০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে মাইনের মধ্যে বিভিন্ন ভাতা পাবে সরকারি কর্মচারিরা। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারিদের সন্তানের শিক্ষা ভাতা, ভ্রমণ ভাতা, এলটিসি, স্বাস্থ্য ভাতা। প্রতি বছর সন্তানদের শিক্ষা ভাতার জন্য খরচ হবে ৬০৭ কোটি টাকা, হোস্টেল ভাতার জন্য খরচ হবে ১৮২৩ কোটি, ভ্রমণ ভাতা ১২০০ কোটি, এলটিসি ১০০০ কোটি, ফিক্সিড মেডিক্যাল অ্যালাওয়েন্স ১০৮ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি উপত্যকার কর্মচারিরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top