News Flash

  • Home
  • Uncategorized
  • সপরিবারে ঊণকোটিতে রাজ্যপাল
Image

সপরিবারে ঊণকোটিতে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ অক্টোবর৷৷ রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো সপরিবারে ঊনকোটি পরিদর্শনে এলেন রাজ্যপাল রমেশ বৈস৷ রবিবার সড়কপথে উনি আগরতলা থেকে কৈলাসহরে আসেন৷ রবিবার বিকাল ৪টা নাগাদ ঊনকোটি পরিদর্শনের কথা থাকলেও কৈলাসহর পৌঁছাতে দেরি হওয়ায় রবিবার পরিদর্শন বাতিল করা হয়৷ কৈলাসহর সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর সোমবার সকাল ১০টায় তিনি সপরিবারে ঊনকোটি পরিদর্শনে আসেন৷ ঊনকোটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন যে, ত্রিপুরা রাজ্য পুরোটাই হচ্ছে একটা একটি ঐতিহাসিক স্থান৷ তিনি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে আসার পূর্বে ত্রিপুরা রাজ্যের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেন৷ তিনি আরো বলেন, যে অঙ্গটি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিকরা যে সমস্ত তথ্য তুলে ধরেছেন আমাদের কাছে তার মধ্যে কিছুটা অপূর্ণতা রয়ে গেছে৷

তাছাড়া ঊনকোটির যে গুরুত্ব বা তার যে শিল্প নৈপুণ্যতা ঊনকোটিকে অনেক আগেই ওয়ার্ল্ড হেরিটেজের স্থান পাওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা আজও হয়নি৷ ঊনকোটি আজ অনেকটাই অবহেলিত৷ কারণ তার সঠিক তথ্য ও প্রচার এখনো সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি৷ দেশ-বিদেশের নানা ঐতিহাসিকরা এখানে এসে দেখা প্রয়োজন যে ভারতের সভ্যতা সংসৃকতি বা মূর্তি কলা শিল্প, ধার্মিক ভাবনা কতটা ছিল সেই প্রাচীনকাল থেকেই৷ পাশাপাশি তিনি ঊনকোটি পরিদর্শন করার পর তাকে খুব দ্রুত যাতে আরো উন্নত ও বিকশিত করা যায় এবং তার প্রচার প্রসারের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের সাথে কথা বলবেন৷

তিনি লক্ষ্য করেন ঊনকোটি উপর নিচে ওঠার জন্য যে সমস্ত সিঁড়ি রয়েছে তা বয়স্ক মানুষের ক্ষেত্রে খুবই কষ্টকর৷ ফলে এসব সমস্যার সমাধানের জন্য খুব দ্রুত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করবে বলেও তিনি আশ্বস্ত করেন৷ তিনি ঊনকোটির সার্বিক উন্নয়ন ও প্রচার প্রসারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন৷ ঊনকোটি পরিদর্শনে রাজ্যের রাজ্যপালের সাথে ছিলেন উনার স্ত্রী, এক মেয়ে বন্ধু ও তিন নাতি-নাতনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top