News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতবর্ষ বলিদানের দেশ, সেটা বারবার প্রমাণিত হচ্ছে :মুখ্যমন্ত্রী
Image

ভারতবর্ষ বলিদানের দেশ, সেটা বারবার প্রমাণিত হচ্ছে :মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ সারা দেশের সঙ্গে রাজ্যের অরুন্ধুতীনগরস্থিত পুলিশ লাইনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পুলিশ শহীদ দিবস৷ আরক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ৷ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুলিশ স্মৃতি স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশব্যাপী ২১ অক্টোবর দিনটিকে পুলিশ শহীদ দিবস রূপে পালন করা হয়ে থাকে৷


আজকের দিনটিতে আমরা সেইসব বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাই যারা দেশের সেবা করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছেন৷ ভারতবর্ষের সেনাবাহিনী, আধা সেনাবাহিনী বা পুলিশ বাহিনী দেশের সীমান্তে বা অভ্যন্তরে যেভাবে কর্তব্য পালন করে চলছে তা আগামীদিনে আরও পারদর্শিতার সঙ্গে পালন করবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ বলিদানের দেশ৷ সেটা গতকাল আবারও প্রমাণিত হয়েছে৷ পাকিস্তান অনৈতিকভাবে দেশের সীমান্ত এলাকায় আক্রমণ করেছিল, গতকাল ভারতীয় সেনাবাহিনী তার কঠোর জবাব দিয়েছে৷ সীমান্তের ওপারের জঙ্গিদের ঠিকানা তছনছ করে দেয় ভারতীয় সেনাবাহিনী৷ যেসব বীর জওয়ানরা দেশের সেবায় আত্মবলিদান দিয়েছে ভারতবাসী তাদের সবসময় স্মরণ করবে৷ শহীদ জওয়ানদের পরিবার পরিজনদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷


সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা জানান, ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের হটস্প্রিংস এলাকায় টহলরত ভারতীয় জওয়ানদের উপর চিনা সেনাবাহিনী অতর্কিতে হামলা চালায়৷ এই আক্রমণে ১০জন ভারতীয় জওয়ান শহীদ হন৷ ১৯৬০ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিবছর ২১ অক্টোবর দিনটি সারা দেশব্যাপী পুলিশ শহীদ দিবস হিসাবে পালন করা হবে৷ তারপর ১৯৬১ সাল থেকে ২১ অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে৷

তাছাড়াও ১ সেপ্ঢেম্বর থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে দেশে যতজন সেনা, আধাসেনা এবং পুলিশ জওয়ান শহীদ হন এই দিনটিতে তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ তিনি জানান, ২০১৮ সালের ১ সেপ্ঢেম্বর থেকে এবছরের ৩১ আগস্ট পর্যন্ত ২৯২ জন সেনা, আধাসেনা ও পুলিশ জওয়ান দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন৷ এর মধ্যে আমাদের রাজ্যেরও একজন জওয়ান রয়েছেন৷ আজ তাদের সকলের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top