News Flash

  • Home
  • Uncategorized
  • নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : সদ্য অর্থনীতিতে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওইদিন তাঁদের মধ্যে আধঘন্টা কথা হবে বলে জানা গিয়েছে৷

নোটবন্দী সহ মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে সমালোচনা করছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ অভিজিৎ নোবেল পাচ্ছেন খবর জানাজানি হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে মোদীর অভিনন্দন দেরি হওয়ায় জন্য বিরোধীরা তাঁকে সমালোচলা করতে ছাড়েননি৷

গত লোকসভা ভোটের আগে জনগণের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে কংগ্রসে ইস্তেহারে স্থান পেয়েছিল ন্যায় প্রকল্প যা তৈরিতে এই নোবেলজয়ী অভিজিতের একটা ভূমিকা ছিল৷ ফলে একদিকে কংগ্রেস সহ বিরোধীরা যেমন অভিজিতকে বর্তমান সরকারে বিরোধী তাদের লোক হিসেবে দাবি করতে থাকে৷ আর গত লোকসভা ভোটে বিজেপি জয়ের মধ্যে দিয়ে বামমনস্ক অভিজিতের ন্যায় প্রকল্প দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা৷

কিন্তু এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী অভিজিত বিনায়কের বৈঠক হবে কথা জানাজানি হওয়ায় বিষয়টি অন্যমাত্রা পাচ্ছে৷ বিভিন্ন মহল আশা করছে সম্ভবত প্রধানমন্ত্রী এবার বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটা কাটাতে এই অর্থনীতিবিদের পরামর্শ নিতে পারেন৷ কারণ ইতিমধ্যেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসকে পরামর্শ দিতে যেমন ন্যায় প্রকল্প কথা তিনি বলেছিলেন তেমনই আবার বিজেপি সরকার কোনও পরামর্শ চাইলে তিনি তা দেবেন৷

শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি এসে পৌঁছন তিনি। যদিও দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে কোনও উন্মাদনা ছিল না। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে তাঁর আত্মীয় বা অনুগামী কারও উপস্থিতিও চোখে পড়েনি। জানা গিয়েছে, সোমবার দিল্লিতে তাঁর লেখা ‘গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান রয়েছে৷ তাছাড়া লিভার ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল এর একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top