News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের প্রতিষ্ঠার শতবর্ষে আরএসএসকে বিঁধলেন কারাত, তোপ দাগলেন মানিকও
Image

সিপিএমের প্রতিষ্ঠার শতবর্ষে আরএসএসকে বিঁধলেন কারাত, তোপ দাগলেন মানিকও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ কমিউনিস্টরা দেশপ্রেমিক হিসাবে নিজেদের প্রমাণ করতে চাইছে৷ তাই দেশের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা ছিল বলে জোর গলায় দাবি করলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ শুধু তাই নয়, আরএসএসের গায়ে দেশদ্রোহী ল্যাবেল সেঁটে দেওয়ার চেষ্টাতেও কোন কসুর রাখলেন না তিনি৷ তাঁর দাবি, ভারত সরকার আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল৷ এদিকে, বিপ্লবী চেতনা থেকে কোনও ভাবেই কমিউনিস্টদের হঠানো যাবে না বলে দাবি করলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর সাফ কথা ফ্যাসিস্ট কায়দায় কমিউনিস্টদের দমিয়ে রাখা যাবে না৷


বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সিপিএমের একশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ কারাত বলেন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশদের বিরুদ্ধে ছিল কমিউনিস্টরা৷ যদিও তখন আরএসএসের কোন ভূমিকা ছিল না৷ কারণ, আরএসএসের মূল এজেন্ডা হচ্ছে সাম্প্রদায়িকতা৷ তারা হিন্দু ও মুসলীমের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করত৷ আর তাই এই সংগঠনটিকে নিয়ে তেমন কোন মাথা ব্যথার কারণ ছিল না ব্রিটিশদের৷ ব্রিটিশরাও চাইত ভারতে সাম্প্রদায়িক বিভাজন৷ কিন্তু, ভারত স্বাধীন হওয়ার পর কংগ্রেস সরকার আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল৷ যদিও, ভারত স্বাধীন হওয়ার আগেই কমিউনিস্টদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ৷ কারণ স্বাধীনতার ক্ষেত্রে কমিউনিস্টরা সক্রিয় ভূমিকা নিয়েছিল৷


এদিকে, এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, সিপিএম দলের একশ বছর নেহাত কম নয়৷ এই দীর্ঘ পথ অনেক বেশী লড়াই সংগ্রামের ছিল৷ রক্তভেজা পথ ছিল৷ বহু কর্মী, নেতা, দরদী শহীদ হয়েছেন৷ কেউ পতাকা হাতে নিয়ে, কেউ পতাকার নীচে নিজেকে বলিদান করেছেন৷ কমিউনিস্টদের আন্দোলন বিপ্লবী চেতনা সর্বদাই জীবীত থাকবে৷ তবে, দেশের মধ্যে ফ্যাসিস্ট কায়দায় কমিউনিস্টদের দমন করার চেষ্টা হচ্ছে৷ তবে, এই চেষ্টা সফল হবে না বলেও মানিক সরকার দাবি করেন৷ এদিনের সভায় সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশও বক্তব্য রাখেন৷ তাছড়াও উপস্থিত ছিলেন বিজন ধর সহ অন্যান্য কমিউনিস্ট নেতৃত্ব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top