News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে দুসৃকতিদের হামলা
Image

বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে দুসৃকতিদের হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ দেশব্যাপী ঘনায়মান গভীর আর্থিক মন্দা সৃষ্টির জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের অনুসৃত করপোরেটমুখী নীতির প্রতিবাদে এবং বামপন্থী দলগুলোর ৭ দফা দাবির ভিত্তিতে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিশালগড়ে বামপন্থীদের মিছিল ও সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ পুলিশের অনুমতি না মেলায় সিপিআই(এম) বিশালগড় মহকুমা দপ্তরের হলঘরে হলসভা করার জন্য সিদ্ধান্ত হয়৷ বুধবার বেলা ১০.৩০ মিনিট নাগাদ বিজেপি আশ্রিত কিছু দুষৃকতি বিশালগড় মহকুমা দপ্তরের পেছনের দরজা দিয়ে ঢুকে পার্টি অফিসে হামলা, লুটতরাজ, ভাংচুর সংগঠিত করে৷ ৮টি বাইক ভাংচুর করা হয়েছে৷


শহীদ গৌতম দত্তের প্রতিকৃতি, রান্নাঘর, বিশ্রামকক্ষ, টেলিভিশন, কম্পিউটার এবং বেশ কয়েকটি আলমারি ভাঙা হয়৷ অন্যান্য আসবাবপত্র ও কাগজপত্র বিনষ্ট করা হয়৷ প্রায় আধঘন্টা ধরে দুষৃকতিকারীরা অফিসে তান্ডব চালায়৷ পুলিশকে খবর দিলেও পুলিশ অনেক দেরিতে আসে৷ পুলিশ আসার পর দুষৃকতিকারীরা পুলিশের সামনে দিয়েই অফিস থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি বামপন্থী দলগুলোর পূর্বঘোষিত কর্মসূচী বানচালের উদ্দেশ্যে বিশালগড় সিপিআই(এম) পার্টি অফিসে নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পার্টি অফিস ভাংচুরের ঘটনায় জড়িত বিজেপি নামধারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে৷


বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও করপোরেটমুখী অর্থনীতির দৌলতে দেশ আজ যে সংসকটের মধ্যে ডুবেছে তার বিরুদেধ জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানোর এই ফ্যাসিস্টসুলভ কায়দা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির পরিচায়ক এবং দুর্বলতার লক্ষণ বলে সিপিএমের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই হামলার প্রতিবাদে এবং সংকট ও মন্দা নিরসনে বামদলগুলোর উত্থাপিত ৭ দফা দাবির সমর্থনে ক্ষতিগ্রস্ত সব অংশের জনগণকে ঐক্যবদ্ধ প্রচার ও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top