News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ধৃত যুবক
Image

বিএসএফে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ চাকরি প্রতারক পুলিশের জালে ধরা পড়েছে৷ বিএসএফ এ কর্মরত পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৪৭০০ টাকা ছিনতাই করেও শেষ রক্ষা হয়নি৷ বিএসএফ-এ কুকম্যান পদে চাকুরী পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ওই টাকা হাতিয়ে নিয়েছিল বিশাল চাকমা৷ আজ তাকে বটতলায় হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷


ছুটিতে বাড়িতে এসে প্রতারণার কাজে জড়িয়ে পড়েছে বলে বিশাল চাকমার বিরুদ্ধে অভিযোগ৷ কিন্তু, আদৌ তিনি বিএসএফ এ কর্মরত রয়েছেন তা খোঁজ নিচ্ছেন বিএসএফ আধিকারিকরা৷ পুলিশ জানিয়েছে, গত ১১ অক্টোবর গন্ডাছড়া চন্দ্রমোহন পাড়ার সুরেন্দ্র ত্রিপুরাকে তার ভাইয়ের চাকুরী বিএসএফ-এর কুকম্যান পদে নিয়োগের প্রতিশ্রুতি দেন সুশীল চাকমা৷ অভিযোগ, তার প্রতারণার ফাঁদে পড়ে ১২ অক্টোবর নগদ ১৪,৭০০টাকা এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র বিশাল চাকমার হাতে বটতলা এলাকায় তুলে দেন সুরেন্দ্র ত্রিপুরা৷ সুরেন্দ্র ত্রিপুরা আগরতলায় ক্যান্সার হাসপাতালে নার্স হিসেবে স্পেশাল ডিউটিতে কর্মরত৷ সে তার বড় ভাইকে বিএসএফ’র কুকম্যান পদে নিয়োগ করার জন্য এই টাকা বিশাল চাকমার হাতে তুলে দিয়েছিলেন৷


সুরেন্দ্র ত্রিপুরার অভিযোগ, টাকা তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশাল চাকমা সেখান থেকে বেপাত্তা হয়ে যান৷ মোবাইল ফোনটিও স্যুইচ অফ করে দেন৷ তাই তিনি বটতলা পুলিশ ফাঁড়িতে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ এদিকে, বিশাল চাকমা খোয়াইয়ের বেলছড়া এলাকার সীতেশ দেববর্মাকে প্রতারণার ফাঁদে ফেলেন৷ তার কাছ থেকেও বিএসএফ-এ চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ১৭,২০০ টাকা আদায় করার কৌশল নিয়েছিলেন৷ আজ বটতলায় টাকা নিতে আসলে পুলিশের ফাঁদে ধরা পড়ে যান বিশাল চাকমা৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷

অবশ্য বিশাল চাকমা তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, বিএসএফ স্থানীয় অধিকারিকরাও খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে শনাক্ত করার চেষ্টা করেন৷ কিন্তু, তাকে ত্রিপুরায় কর্মরত বলে শনাক্ত করতে পারেনি বিএসএফ আধিকারিকরা৷ তবে, দেশের অন্য কোন ব্যাটালিয়ান কর্মরত রয়েছেন তা খোঁজ নেবেন বলে বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top