News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জ থেকে অপহৃত যুবতী উদ্ধার পানিসাগরে, পলাতক অপহরণকারী
Image

করিমগঞ্জ থেকে অপহৃত যুবতী উদ্ধার পানিসাগরে, পলাতক অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানাধীন দুল্লভছড়া ব্লকের ভেটারবন্দ এলাকার ভবানীপুর গ্রামের অপহৃতা যুবতীকে উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷


গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বাজারিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তবর্তী চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীলকে নিয়ে রাতাবাড়ি থানার এক দল পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে যায়৷ পানিসাগর থানার ওসি সৌগত চাকমার সহযোগিতায় সেখানকার রৌয়াবস্তিতে হানা দিয়ে ভেটারবন্দের অপহৃতা যুবতীকে উদ্ধারে সক্ষম হয় পুলিশের দল৷ তবে এখনও অভিযুক্ত অপহরণকারীকে ধরতে সক্ষম হয়নি পুলিশ৷


প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল রাতেই উদ্ধারকৃত যুবতীকে নিয়ে আসা হয়েছে৷ আজ মঙ্গলবার তাকে মেডিক্যাল চেকআপ করিয়ে তার বয়ান লিপিবদ্ধ করতে করিমগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে নিয়ে গেছে পুলিশ৷ আদালতে বয়ান লিপিবদ্ধের পর যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে, জানিয়েছেন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল৷


প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতাবাড়ি থানাধীন ভেটারবন্দ এলাকার ভবানীপুর গ্রামের বর্মন পদবীর যুবতীকে ‘অপহরণ’ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকার রৌয়াবস্তি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যেষ্ঠমণি ত্রিপুরার ২২ বছরের ছেলে সঞ্জিত ত্রিপুরা৷ পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ভরাতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৪, ৩৪২, ৩৬৬, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে অপহৃতা যুবতীকে উদ্ধারে অভিযান চালিয়ে সোমবার রাতে সাফল্য পেয়েছে পুলিশ৷


রাতাবাড়ি থানার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, যুবতীর অপহরণকারী সঞ্জিত ত্রিপুরাকে ধরতে ত্রিপুরা পুলিশ জাল বিছিয়েছে৷ এদিকে অপহরণের ঘটনা প্রেমঘটিত কি না তা যাচাই করা হচ্ছে৷ মেয়েটি অবশ্য এ ব্যাপারে এখনও মুখ খুলেনি বলে পুলিশ কর্তৃপক্ষ জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top