News Flash

  • Home
  • Uncategorized
  • বোর্ড পরীক্ষায় বসতে দশম ও দ্বাদশের কাউকেই আটকানো হবে না : মুখ্যমন্ত্রী
Image

বোর্ড পরীক্ষায় বসতে দশম ও দ্বাদশের কাউকেই আটকানো হবে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দশম এবং দ্বাদশের পরীক্ষায় একজনকেও আটকানো হবে না৷ সেই দিশাতেই এগিয়ে চলেছে রাজ্য সরকার৷ বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর মতে, বিদ্যালয় স্তরে পরীক্ষায় আটকে দিয়ে বোর্ড পরীক্ষায় বসার সুযোগ না দেওয়া দুর্ভাগ্যজনক৷ এভাবে ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘকাল ধরে অন্যায় করা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, বোর্ড পরীক্ষায় কেউ ফেল করলে বাড়িতে বসিয়ে রাখার বদলে বিদ্যালয়ে পুনরায় ভর্তির সুযোগ দেওয়া হবে৷ এতে ওই ছাত্র পড়াশোনার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে না এবং একবছর বাদে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে৷


আগরতলায় জনজাতিদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের উন্নয়নের মাধ্যমেই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব৷ পাশাপাশি তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বর্তমান রাজ্য সরকারের আমূল পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন৷ তাঁর দাবি, জনজাতিদের শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজ্য সরকার ১৮টি একলব্য বিদ্যালয় গড়ার উদ্যোগ নিয়েছে৷ এছাড়া সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্যে দুটি নবোদয় বিদ্যালয় গড়ে তোলার অনুমোদন দিয়েছে৷


মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন৷ তাঁর কথায়, এই প্রথম রাজ্যে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক-অভিভাবক সম্মেলন হয়েছে৷ এতে অভিভাবকরাও জানতে পেরেছেন তাঁদের সন্তানদের পড়াশোনার মান কোন স্তরে পৌঁছেছে৷ সাথে তিনি যোগ করেন, এই প্রথম কেন্দ্রীয়ভাবে প্রশ্ণপত্র তৈরি করে তৃতীয় থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষা নেওয়া হয়েছে৷ এতেও দু-ধরনের প্রশ্ণপত্র বিলি করা হয়েছিল৷ ফলে, পরীক্ষায় নকল করার কোনও সুযোগ পায়নি ছাত্রছাত্রীরা৷ তিনি জানান, আগামীতে তিন ধরনের প্রশ্ণপত্র তৈরি করা হবে৷


মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলানোর বিষয়ে ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেছেন৷ তাঁর কথায়, বোর্ড পরীক্ষায় বসার জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় কোনও ছাত্রছাত্রীকে আটকানো হবে না৷ এতে তাদের ভবিষত নষ্ট হবে না৷ তাঁর মতে, নবম শ্রেণি পর্যন্ত যে ছাত্রছাত্রী পাশ করতে পেরেছে তাকে দশম শ্রেণিতে পরীক্ষায় আটকানো উচিত হবে না৷ তাকে বোর্ড পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত৷ তাই, আগামীতে দশম এবং দ্বাদশে পরীক্ষায় কোনও ছাত্রছাত্রীকে আটকানো হবে না, সেই দিশাতেই এগিয়ে চলেছে রাজ্য সরকার, জানান মুখ্যমন্ত্রী৷


সাথে তিনি যোগ করেন, বোর্ড পরীক্ষায় ফেল করার পর ছাত্রছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে৷ তাঁর মতে, বোর্ড পরীক্ষায় ফেল করার একবছর বাড়িতে বসে থাকলে ছেলেমেয়েরা বিপথগামী হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ তখনই তারা নেশা, জুয়া ইত্যাদির অভ্যাস ধরে ফেলে৷ তাই, তারা পুনরায় বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেলে পড়াশুনার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় পাবে৷ তখন, তারা কুপথে যাওয়ার চেষ্টা করবে না, দাবি করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top