News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-আগরতলা জাতীয় সড়কে অজগর উদ্ধার
Image

অসম-আগরতলা জাতীয় সড়কে অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ জাতীয় সড়কে অজগর উদ্ধারের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছিল৷ শুধু তা-ই নয়, প্রায় দেড় ঘণটা ৮ নম্বর অসম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল৷ রবিবার রাতে পানিসাগর থানাধীন উপ্তাখালি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে অসম-আগরতলা জাতীয় সড়কে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে৷


রাতে ওই অজগরকে কেন্দ্র করে দু-দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ প্রায় দু-শতাধিক গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে৷ জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, জাতীয় সড়কে অজগর দেখে একের পর এক গাড়ির চালক গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন৷ ফলে, দু-দিকে জ্যাম লেগে যায়৷ এরই মধ্যে পানিসাগর থানায় এ-বিষয়ে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পানিসাগর থানার ওসি সৌগত চাকমা এসআই বিকে ত্রিপুরাকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷


জাতীয় সড়কে অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আশপাশে থেকে উৎসাহী গ্রামবাসী সেখানে ছুটে যান৷ দীর্ঘ চেষ্টার পর পানিসাগর থানার ওসির তৎপরতায় অজগরটি ধরতে সক্ষম হয় পুলিশ৷ সৌগতবাবু জানান, অজগরটি পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে রৌয়া অভয়ারণ্যে বন দফতরের কর্মীরা ওই অজগরটিকে ছেড়েও দিয়েছে৷ তবে, জাতীয় সড়কের ওপর অজগরটি কীভাবে এসেছে, সে বিষয়টি এখনও সবাইকে ভাবাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top