News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মী পূজায় বাজি পুড়ানোকে কেন্দ্র করে পৃথক স্থানে গুরুতর আহত তিন
Image

লক্ষ্মী পূজায় বাজি পুড়ানোকে কেন্দ্র করে পৃথক স্থানে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ লক্ষ্মী পূজার বাজি পোড়ানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর ভাবে আহত হল এক যুবক৷ অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের মধুপুর থানায়৷ ঘটনার বিবরণে জানা যায় মধুপুর থানার অন্তর্গত কমলাসাগরের নতুন কলোনি এলাকায় রবিবার রাতে তিন বন্ধু মিলে বাজি পোড়াচ্ছিল৷ তখন পাস দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল কাজল সরকার নামে এক মাঝ বয়সী যুবক৷ কাজল সরকার আচমকা বাইক থেকে নেমে ঐ তিন যুবকের উপর চড়াও হয়৷

এতে সুজিত সরকারের মাথায় আঘাত লাগে৷ সুজিত সরকারের মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে৷ স্থানীয়রা সাথে সাথে আহত সুজিত সরকারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে আসে৷ অভিযুক্ত কাজল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মধুপুর থানায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷


লক্ষ্মী পুজোর রাতে বাজী ফোটানোকে কেন্দ্র করে আক্রান্ত মা ও ছেলে৷ ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর ঋষি পাড়ায়৷ এই ঘটনায় অভিযোগ জানিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পরিমল ঋষি দাস৷ অন্যদিকে আক্রমণে ডান পা ভেঙ্গে যায় মা তুলসী ঋষি দাসের৷ ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনি৷ তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা বলে অভিযোগ৷ এমনকি তাঁর সঙ্গে দুর্ব্যহার করা হয় বলে দাবি করেন তিনি৷ এই ঘটনায় অভিযুক্তদের নাম জানিয়ে থানার দারস্থ হন তুলসি ঋষি দাস৷ গোটা ঘটনায় ওলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top