News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে গাড়ি উল্টে চার হকি খেলোয়াড়ের মৃত্যু
Image

মধ্যপ্রদেশে গাড়ি উল্টে চার হকি খেলোয়াড়ের মৃত্যু

হোশঙ্গাবাদ(মধ্যপ্রদেশ), ১৪ অক্টোবর (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত চার জাতীয়স্তরের হকি খেলোয়াড়। সোমবার সকালে দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে ঘটেছে।

ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্য ইটারসি থেকে হোশঙ্গাবাদের দিকে গাড়িতে করে আসছিল সাত জাতীয়স্তরের হকি খেলোয়াড়। রাইসালপুর গ্রামের কাছে ৬৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে। এরপরে গাড়িটি উল্টে রাস্তার ধারে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে অতিরিক্ত দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত তিনজনের চিকিৎসা চলছে। গাড়িতে মোট সাতজন ছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top