News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সাংগঠনিক কমিটি ভেঙে দিল তৃণমূল
Image

উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সাংগঠনিক কমিটি ভেঙে দিল তৃণমূল

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সাংগঠনিক কমিটি ভেঙে দিল তৃণমূল। আপাতত রদ বলে ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার এক লিখিত বিবৃতি মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

উত্তর-পূর্ব ভারতে, বিশেষত অসমে দলের সংগঠন পোক্ত করতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গ ছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। দলনেত্রীর নির্দেশে কখনও মালা রায় (এখন সাংসদ), কখনও কাকলি ঘোষদস্তিদার সপারিষদ ঘাঁটি গেঁড়েছেন সেখানে। এক সময় অসম, অরুণাচল, ত্রিপুরা ও মনিপুরে বেশ কিছু বিধায়ক পেয়েছিল বাংলার শাসক দল। কিন্তু এর পর একেবারেই সুবিধা করতে পারেনি। তৃণমূল তো বটেই, বাম এবং কংগ্রেসও উত্তর-পূর্ব ভারতে বিজেপি-র হাওয়ায় নড়ে গিয়েছে। গত কয়েক বছরে বিজেপির আগ্রাসনে বিভিন্ন দলের সংগঠন অনেকটাই ভেঙে গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, এই অবস্থায় আরও ভেবেচিন্তে পরিস্থিতি বুঝে উত্তর-পূর্বে দলের সংগঠন করার পরিকল্পনা হবে। দলের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২০ সালের প্রথম দিকে নতুন কমিটি ঘোষিত হবে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বাংলায় তৃণমূল যেমন ধাক্কা খেয়েছে। তেমনি পারিপার্শ্বিক রাজ্যগুলিতে প্রার্থীদের জামানত খুইয়েছে তারা। তাই সংগঠন নতুন করে ঢেলে সাজানোর ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ত্রিপুরার শেষ বিধানসভা নির্বাচনে এক শতাংশেরও নিচে ভোট পেয়েছিল তৃণমূল। এরপর থেকেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূলের গতিবিধি কমেছে। তাছাড়া ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মনোনিবেশ করতে চায় তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ঘটনাচক্রে, তৃণমূলের পক্ষে এক সময় এই রাজ্যগুলির পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মুকুল রায় ও সব্যসাচী দত্ত। তারা বিজেপিতে চলে যাওয়ার পর ওই রাজ্যগুলিতে সংগঠন ক্রমেই দুর্বল হয়েছে তৃণমূল। সেই কারণেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top