News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত স্বামী, শ্বাশুড়ি ও দেবর
Image

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত স্বামী, শ্বাশুড়ি ও দেবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ত্রিপুরায় পণের দায়ে গৃহবধূ নির্যাতন অব্যাহত রয়েছে৷ এবারের ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ায়৷ এক গৃহবধূকে অগ্ণিদগ্দ করে হত্যার চেষ্টা করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা৷ এমনটাই অভিযোগ করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা৷ বর্তমানে ওই গৃহবধূ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ রাজ্যে বধূ নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনমনে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷

অভিযোগ, সিপাহীজলা জেলার সোনামুড়ায় শুক্রবার রাতে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা পুড়িয়ে মারার চেষ্টা করেন৷ ওই গৃহবধূর নাম মোহনা আক্তার৷ তার স্বামীর মেটিয়ন মিঞা সোনামুড়ায় অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মরত৷

জানা যায়, তিন বছর আগে সামাজিক প্রথা মেনে নিয়ে মেলাঘরের মোহন আক্তারের বিয়ে হয়েছিল সোনামুড়ার মেটিয়ন মিঞার সঙ্গে৷ তাদের বর্তমানে একটি সন্তান রয়েছে৷ বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনের মাত্রা বেড়ে যায়৷ বিশেষ করে শাশুড়ি ও দেবর তার উপর অধিক পরিমাণে নির্যাতন চালাতো বলে অভিযোগ৷ এরই শেষ পরিণতি ঘটে শুক্রবার রাতে৷ তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূর মা৷

এই ঘটনায় গৃহবধূর মা থানায় অভিযুক্তদের নামধান উল্লেখ করে মামলা দায়ের করেছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি৷ এদিকে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অগ্ণিদগ্দ গৃহবধূর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top