News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে রাবার বাগানে ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার
Image

সাতসকালে রাবার বাগানে ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ অক্টোবর৷৷ সাতসকালে রাবার বাগানে ৫০০ কেজি শুকনা গাজা উদ্ধার করেছে বিএসএফ৷ ওই গাজা উদ্ধারের ঘটনায় অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ফলে, রাবার বাগানে বস্তাবন্দি গাঁজা কিভাবে এসেছে তা নিয়ে পুলিশ ও বিএসএফ দ্বন্দ্বে পড়েছে৷

শনিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলায় কমলাসাগর থানাধীন কামথানা বিওপি-র ৭৪ নং বিএসএফ জওয়ানরা হরিহরদোলা সীমান্ত এলাকার একটি রাবার বাগান থেকে আনুমানিক পাঁচশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷সীমান্ত রক্ষীরা পরবর্তী সময়ে পুলিশকে খবর দেয়৷যদিও শুকনো গাঁজার চারটি ড্রাম,পনেরটি বস্তায় গাঁজা গুলো মজুত করা ছিলো৷প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন পাচারকারীরা হরিহরদোলা রাবার বাগানে গাঁজা গুলো রেখেছিল৷

পুলিশের অনুমান, নেশাকারবারির সাথে যুক্ত পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে ওই রাবার বাগানে গাঁজা লুকিয়ে রেখেছিল৷যদিও মজুত কৃত গাঁজার পাচার চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷গাঁজা গুলোর বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে৷

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়ত কোথাও না কোথায় নেশাদ্রব্য উদ্ধার করছে পুলিশ৷ কঠোর ভাবে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ, সাফল্যও এসেছে অনেক৷ তবুও কিভাবে সাহস পাচ্ছে নেশা কারবারিরা, সেই প্রশ্ণের কোন উত্তর আজও মিলেনি৷ কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থেকেও গাঁজা, এসকফ, ইয়াবা টেবলেট প্রতিনিয়ত উদ্ধার করছে পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top