News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যার অভিযোগে ধৃত স্বামীকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত
Image

স্ত্রী হত্যার অভিযোগে ধৃত স্বামীকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ অক্টোবর৷৷ স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত স্বামীকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ গতকাল সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকায় তরুণী গৃহবধূ পারমিতা ভট্টাচার্যকে খুনের অভিযোগে পুলিশ তাঁর স্বামী বিশ্বজিৎ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৯৮এ, ৩০৪বি এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে৷ আজ তাকে পুলিশ বিশালগড় এসডিজেএম আদালতে সোপর্দ করে পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ওই আবেদন মঞ্জুর করেছে৷ এদিকে, ওই গৃহবধূর শ্বশুর বিনয় ভট্টাচার্য এবং শ্বাশুড়ি সবিতা ভট্টাচার্য পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

প্রসঙ্গত, বিয়ের ঠিক তিন বছরের মাথায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এক তরুণী গৃহবধূ৷ শ্বাসরুদ্ধ করে তাকে মারা হয়েছে বলে অভিযোগ৷ মৃতার নাম পারমিতা ভট্টাচার্য৷ তাঁর বয়স ২৩ বছর৷ তাঁর বাবা সুভাষ ভট্টাচার্য পেশায় পুলিশ কর্মী৷ পরিবারের কনিষ্ঠা কন্যা ছিলেন পারমিতা৷ তার বাপের বাড়ি বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকায়৷

গত তিনবছর আগে বিশালগড় রঘুনাথপুর এলাকার বিনয় ভট্টাচার্যের ছেলে বিশ্বজিত ভট্টাচার্যের সঙ্গে সামাজিক রীতি মেনে হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয়েছিল পারমিতার৷ বিয়ের একবছর সুখেই কেটেছে তাদের দাম্পত্য জীবন৷ এরপর পারমিতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার৷ স্বামী বিশ্বজিত ভট্টাচার্য পেশায় ওষুধ ব্যবসায়ী৷ অভিযোগ ইদানিং পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি৷

মৃতার বাবা সুভাষ ভট্টাচার্য বলেন, প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করে রাতে তার মেয়েকে মারধরের পাশাপাশি অমানবিক নির্যাতন করতেন বিশ্বজিৎ৷ তার দাবি, বিয়ের সময় মেয়ের শ্বশুর বাড়ির হাতে তুলে দিয়েছিলেন নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ছয় লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী৷ তারপরও বিভিন্ন সময়ে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পারমিতাকে চাপ দিত বিশ্বজিত, অভিযোগ করেন তিনি৷ কোন সময় অক্ষমতা দেখালে পারমিতার উপর নির্যাতনের মাত্রা আরও তীব্র হত, ক্ষোভের সুরে বলেন তিনি৷ তার কথায়, এভাবেই কেটেছে তার মেয়ের জীবনের শেষ দুটি বছর৷ কিন্তু, বৃহস্পতিবার রাতটি ছিল পারমিতার জীবনের শেষ রাত৷ স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নৃশংসভাবে খুন হল সে, কান্নায় ভেঙে পরে বলেন তিনি৷

সুভাষবাবু অভিযোগ করেন, শ্বাসরুদ্ধ করে মারার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পারমিতাকে৷ রাত সাড়ে এগারটায় ঘটেছে ঘটনা৷ খবর পেয়ে বাড়ির সকলে ছুটে যান হাসপাতালে৷ গিয়ে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে ট্রলিতে৷ কান্নায় ভেঙে পড়েন সবাই৷ খবর পেয়ে বিশালগড় হাসপাতালে ছুটে আসে পুলিশ৷ হাসপাতাল থেকেই স্বামী বিশ্বজিতকে আটক করে নিয়ে যায় বিশালগড় মহিলা থানার পুলিশ৷ শুক্রবার সকালে মৃতার বাবা সুভাষ ভট্টাচার্য, স্বামী বিশ্বজিত ভট্টাচার্য এবং শাশুড়ি সবিতা ভট্টাচার্যের নামে থানায় মামলা দায়ের করেন৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পারমিতার বাপের বাড়ির লোকজন সহ জাঙ্গালিয়া এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top