News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ কংগ্রেসের
Image

বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সদর জেলা কংগ্রেস আজ রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ মিছিলের অগ্রভাগে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, গোপালচন্দ্র রায়, নেতা সুবল ভৌমিক-সহ জেলাস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শামিল হয়েছিলেন৷


রাজ্যে লোডশেডিং প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ লোডশেডিঙের কবলে পড়ে বিদ্যুৎ ভোক্তাদের নাজেহাল অবস্থা৷ পরিষেবার মান উন্নয়নে বর্তমান সরকার তেমন কোনও উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগের তির ছুঁড়েছে বিরোধী দল কংগ্রেস৷ কংগ্রেস নেতা সুবল ভৌমিকের অভিযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার পরিবর্তে ভোক্তাদের ঘাড়ে অতিরিক্ত মাশুলের বোঝা চাপিয়ে দেওয়ার কৌশল নিয়েছে বর্তমান সরকার৷ এতে মানুষের সমস্যা বাড়বে৷ অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করে নেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে জোড়ালো দাবি জানান তিনি৷


এদিকে, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপালচন্দ্র রায় বর্তমান সরকারের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে বালখিল্যপনা বলে কটাক্ষ করেছেন৷ তিনি বলেন, রাজধানী আগরতলা শহরে লোডশেডিং হচ্ছে৷ গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না৷ তিনি সুর চড়িয়ে বলেন, সঠিক পরিষেবা প্রদানে ব্যর্থ বর্তমান সরকার মানুষের ঘাড়ে অধিক করের বোঝা চাপানোর যে কৌশল নিয়েছে তা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী৷ তিনি রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহার করে নিতেও তিনি পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top