News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ঋণ মকুব ও মহিলা সংরক্ষণে বিশেষ জোর, হরিয়ানায় ইস্তেহার প্রকাশ কংগ্রেসের
Image

কৃষকদের ঋণ মকুব ও মহিলা সংরক্ষণে বিশেষ জোর, হরিয়ানায় ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

চণ্ডীগড়, ১১ অক্টোবর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করল কংগ্রেস| কংগ্রেসের ‘সঙ্কল্প পত্র’-তে কৃষকদের ঋণ মকুব ও সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে| শুক্রবার শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, হরিয়ানার কংগ্রেসের প্রদেশ সভাপতি কুমারী সৈলজা, প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেন|

নির্বাচনী ইস্তেহারে কৃষকদের ঋণ মকুব ও সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের (৩৩ শতাংশ সংরক্ষণ) উপর বিশেষ জোর দেওয়া হয়েছে| এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভা-পৌরনিগম এবং নগর পরিষদে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে| হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী সৈলজা ঘোষণা করেছেন, হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করা হবে| প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন| ফলাফল ঘোষণা হবে ২৪ অক্টোবর|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top