News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় ভোটের নিরাপত্তায় রওয়ানা দিল টিএসআর বাহিনী
Image

হরিয়ানায় ভোটের নিরাপত্তায় রওয়ানা দিল টিএসআর বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ হরিয়ানায় বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন টিএসআর জওয়ানরাও৷ ত্রিপুরা থেকে ১০ কোম্পানি টিএসআর জওয়ান আজ হরিয়ানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে ত্রিপুরা সরকার জওয়ানদের হরিয়ানা পাঠাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন৷


আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণনা হবে ২৪ অক্টোবর৷ ফলে, সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে৷ ওই আধিকারিক বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ত্রিপুরা সরকারের কাছে এক চিঠি পাঠিয়ে ১০ কোম্পানি টিএসআর জওয়ান হরিয়ানায় পাঠানোর অনুরোধ জানিয়েছিল৷ সেই মোতাবেক আজ কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া এবং বিপ্লব দেব ১০ কোম্পানি টিএসআর জওয়ান নিয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ তাঁরা ট্রেনে করে রওয়ানা হয়েছেন৷ ওই আধিকারিকের কথায়, ১০ কোম্পানি টিএসআর জওয়ান নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ত্রিপুরায় ফিরে আসবেন৷


প্রসঙ্গত, ইতিপূর্বে একাধিকবার বহিঃরাজ্যে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস-র জওয়ানরা৷ নির্বাচন, কমনওয়েলথ গেমস-র নিরাপত্তায় অত্যন্ত পারদর্শীতার ছাপ রেখেছেন টিএসআর জওয়ানরা৷ বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, দিল্লী, ঝাড়খন্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে টিএসআর জওয়ানরা৷ শুধু তাই নয়, ত্রিপুরায় উগ্রপন্থী দমনে টিএসআর জওয়ানদের অবদান কখনই ভুলে যাওয়ার নয়৷ তাই, টিএসআর জওয়ানদের ত্রিপুরার রত্ন হিসেবে তুলনা করা হয়, গর্বের সাথে বলেন ওই আধিকারিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top