News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার হচ্ছে না অভিযুক্তরা, ক্ষোভ
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার হচ্ছে না অভিযুক্তরা, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ অক্টোবর ৷৷ গত মাসের ২৮ শে সেপ্ঢেম্বর এক কন্যা সন্তানের জননীকে শ্বশুড়বাড়ির লোকজন ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেরোসিন ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের৷ তবে, মৃতা গৃহবধূর পরিবার আর কে পুর মহিলা থানায় লিখিত মামলাও করেছেন৷ তাদের অভিযোগ মামলা করার এগারো দিন অতিক্রান্ত হলেও পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি অভিযুক্তরা প্রকাশেও ঘোরাফেরা করছে৷


প্রসঙ্গত, পণের জন্য শ্বশুড়বাড়ির লোকজন মিলে ২৮ শে সেপ্ঢেম্বর সকালে গায়ে কেরোসিন ঢেলে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়৷ তার অকম্য চিৎকার এলাকার মানুষ ছুটে এসে দরজা ভেঙে জ্বলন্ত আগুন নিভিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ তথা রিংকি সরকার (দাস) কে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ হাসপাতালে রিংকির মৃত্যু হয়৷ গৃহবধূর বাপের বাড়ি বিশ্রামগঞ্জ চন্ডীঠাকুরপাড়া বড়জলা গ্রামে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top