News Flash

  • Home
  • Uncategorized
  • নৌবন্দর ব্যবহার ও প্রটোকল রুট চুক্তি স্বাক্ষর করল ভারত-বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী
Image

নৌবন্দর ব্যবহার ও প্রটোকল রুট চুক্তি স্বাক্ষর করল ভারত-বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর ৷৷ বিজয়া দশমীর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যকে ঐতিহাসিক উপহার দিয়েছেন৷ রাজ্যবাসী আগামী দুই বছরের মধ্যে অনুভব করতে পারবেন এ উপহার কত বড়৷ আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিজয়া দশমী উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ অভিমত প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

তিনি বলেন, এ উপহারগুলোর মধ্যে রয়েছে- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি, বাংলাদেশের মেঘনা নদী ও ত্রিপুরার গোমতী নদী দিয়ে পণ্যসহ যাত্রী পরিবহণের জন্য প্রটোকল রুটের চুক্তি, ফেনী নদী থেকে ত্রিপুরা রাজ্যের একেবারে দক্ষিণের সাব্রুমবাসীর জন্য খাবার জলের সরবরাহ করার চুক্তি ও বাংলাদেশ হয়ে মধ্যপ্রাচ্য থেকে রান্নার জ্বালানি গ্যাস ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে আমদানির চুক্তি৷ এ চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন আরও বাড়বে৷ যাতে করে উভয় রাষ্ট্রের মানুষ আর্থিকভাবে লাভবান হবেন বলে মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ বিপ্লব কুমার দেব বলেন, বিজয়া দশমীর আগে নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার কাছ থেকে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে৷ পাশাপাশি তিনি জানান, ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে সাব্রুমে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার৷

এছাড়া ত্রিপুরা রাজ্যে এ প্রথম স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের জন্য অনুমতি দিয়েছে ভারত সরকার৷ এর জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান৷ বিজয়া দশমীতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন এসে তাকে বিজয় শুভেচ্ছা জানান৷ সাক্ষাতে আসা সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখ করান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ভারতের দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টটি রয়েছে আগরতলা-আখাুড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে৷ ভারতের সর্বপ্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করা হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তের ওয়াগা এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top