News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে কোটি টাকার ইয়াবা ও ব্রাউন সুগারসহ ধৃত যুবক
Image

পাচারকালে কোটি টাকার ইয়াবা ও ব্রাউন সুগারসহ ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর৷৷ ফের প্রচুর ইয়াবা ট্যাবলেট-সহ ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ৷ সাথে দুটি বাইক-সহ এক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েছে৷ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীর মূল্য ১ কোটি টাকার বেশি হবে৷


বুধবার অসম-ত্রিপুরা সীমান্তের কুর্তি এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ২৮ গ্রাম ওজনের দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করেছে কদমতলা থানার পুলিশ৷ নেশা সামগ্রী পাচারের দায়ে আটক করা হয়েছে এক ব্যক্তিকে৷ তার নাম আসিকুর রহমান (৩২)৷ পুলিশ জানিয়েছে, তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার কাঠালতলিতে৷


কদমতলা থানার পুলিশের দাবি, কুর্তি এলাকা থেকে গোপন সূত্রে খবর এসেছিল, অসম সীমান্ত এলাকা থেকে এসে ত্রিপুরায় আসিকুর রহমান নেশার বাণিজ্য চালাচ্ছে৷ ওই খবরের ভিত্তিতে আজ সকাল থেকেই কদমতলা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা কুর্তি এলাকায় টহল দিতে থাকেন৷ বিকেলের দিকে অনুমানিক ৪.৩০ নাগাদ দুই ব্যক্তি বাইক নিয়ে আসার সময় পুলিশের ধাওয়া খেয়ে কুর্তি রাজনগরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হকের বাড়িতে ঢুকে পড়েন৷ পুলিশ জানিয়েছে, শামসুল আতিকুরের দূর সম্পর্কের জামাতা হন৷ সেই বাড়িতেই তাকে আটক করা হয়েছে৷ তবে তার সাথে অপর এক বাইক আরোহী ছিল৷ পুলিশের ধাওয়া খেয়ে ওই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ পুলিশ শামসুলকেও আটক করেছে৷


পুলিশ জানিয়েছে, আতিকুরের কাছ থেকে উদ্ধারকৃত ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য ১ কোটি টাকার অধিক হবে বলে দাবি পুলিশের৷ সাথে আটক করা হয়েছে এমজেড ০১ ডি ০২৪৪ এবং এএস ১০ এ ০৫৩৫ নম্বরের দুটি বাইক, বলেছে পুলিশ৷ এ-বিষয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার-সহ এক পাচারকারী ও দুটি বাইক বর্তমানে কদমতলা থানার হেফাজতে রয়েছে৷ কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷


এদিকে, জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয়েছে শামসুল নিদর্োষ৷ তাই, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে৷ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এলাকার মানুষ তাদেরকে সাহায্য করেছেন৷ বিগত কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল, কুর্তি এলাকায় এরকম নেশার বাণিজ্য চলছে৷ কদমতলা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সক্রিয় হাওয়ায় এই সফলতা মিলেছে, দাবি করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top