News Flash

  • Home
  • Uncategorized
  • পূজা শান্তিতে কাটলেও পথের বলি এক, অস্বাভাবিক মৃত্যু তিন
Image

পূজা শান্তিতে কাটলেও পথের বলি এক, অস্বাভাবিক মৃত্যু তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম/ ধর্মনগর, ৯ অক্টোবর৷৷ পুজার চারদিন রাজ্যে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ তাছাড়া যান সন্ত্রাসের বলি হয়েছেন এক মহিলা৷ দূর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷


ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হল এক যুবকের৷ অভিযোগ পরিকল্পিত হত্যাকান্ড৷ অভিযোগের তীর স্ত্রীর দিকে৷ ঘটনাটি ঘটেছে আমতলী থানার অধীন উত্তর বল্লভপুর এলাকায়৷ নিহত যুবকের নাম জুয়েল সরকার৷ মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, আট মাস আগে বল্লভপুরের বাসিন্দা জুয়েল সরকারের সাথে বিয়ে হয়েছিল বৈষ্ণবটিলার এক যুবতীর৷ বিয়ের পর থেকে এই দম্পতির মধ্যে মনমালিন্য চলছিল৷ তবে সোমবার রাতে পূজা দেখতে গিয়েছিল জুয়েলের স্ত্রী৷ রাতে বাড়ি ফিরে আসে৷ মঙ্গলবার সকালে ঘরের ভেতর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় স্বামী জুয়েলের৷ মৃত যুবকের বোন অভিযোগ করেছে তার ভাই জুয়েলের স্ত্রী পর পুরুষের সাথে সম্পর্ক তৈরী করেছিল৷ আর পরিকল্পিত ভাবে তার ভাইকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷


এদিকে, দশমীর সকালে পশ্চিম ডুকলীর ভারত মাতা ক্লাব সংলগ্ণ ধানি জমি থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ৷ এদিন সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানিয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে ছুটে যায় এ ডি নগর থানার পুলিশ৷ স্থানিয় বাসিন্দাদের কাছ থেকে মৃত ব্যক্তির পরিচয় পায় পুলিশ৷ মৃত ব্যক্তির নাম অপু দাস৷ বাড়ি সুভাষনগর মাস্টার পাড়া৷ পেশায় চাকুরীজীবী৷ পুলিশের অনুমান অতিরিক্ত মদ্যপানের ফলেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার৷ তার পরেও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ৷ মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷


অন্যদিকে, সোমবার পূজোর নবমীর সকালে মৃতদেহ উদ্ধার হয় টাকারজলা থানাধীন দয়ারামপড়ায় এডিসি ভিলেজের নতুনবাজার এলাকায়৷ মৃতের নাম রমেশ দেববর্মা (৫৬)৷ বাড়ি দয়ারাম পাড়াতেই৷ রমেশ দেবর্বমা আসম রাইফেল এ কর্মরত৷ ছুটিতে রয়েছে এই জওয়ান৷ প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন তিনি৷ স্থানীয় কয়েকজন মৃতদেহ দেখতে পায়৷ খবর দেওয়া হয় টাকারজলা থানায়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি হাসপাতালে পাঠায়৷ টাকারজলা থানার ওসি অজয় দেববর্মা জানান একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে৷ এদিকে, মৃতদেহটি ময়না তদন্তের পর তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ জানা গেছে মৃতব্যক্তির রমেশ দেববর্মায় দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে৷ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


একটি বোলেরো পিকআপ ভ্যান ধর্মনগর থেকে মাল নিয়ে কুমারঘাট হয়ে খোয়াই এর উদ্দেশ্যে যাচ্ছিল৷ উল্টোদিক অর্থাৎ কুমারঘাট থেকে চার জন যাত্রী নিয়ে সিদং ছড়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো৷ অভিযোগ বোলেরো গাড়ির চালক মদমত্ত থাকার কারনে এবং গাড়িতে অত্যধিক গতির ফলে কুমারঘাটের ৯১ মাইল এলাকার পেট্রোল পাম্প সংলগ্ণ স্থানে জাতীয় সড়কে রাস্তার মোড় নিতে গিয়ে যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে৷ এতে অটোটি দুমরে মুচড়ে যায়৷ বোলেরো পিকআপ ভ্যানটিও রাস্তার পাশে উল্টে পড়ে৷ এতে অটোতে থাকা বাসনা চাকমা নামে বছর ৩২ এর এক মহিলা যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে কুমারঘাট থানার পুলিশ সুত্রে খবর৷ অটোতে থাকা দুজন যাত্রীসহ গাড়ির চালক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুমারঘাট অগ্ণিনির্বাপক কর্মীরা৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় কৈলাশহর জেলা হাসপাতালে৷ এদিকে বোলেরো গাড়ির চালককে গ্রেপ্তার করেছে কুমারঘাট থানার পুলিশ৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য৷ দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুটা বিঘ্ন ঘটে যানচলাচলে পরে অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান চলাচল৷


ফের বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বিশালগড় জাঙ্গালিয়াস্থিত এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ দেবনাথ৷ ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত আনুমানিক ১০টা নাগাদ বিশ্রামগঞ্জ এসপি অফিস সলগ্ণ পুস্করবাড়ি এলাকায়৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন রাতে বাইক আরোহী ইন্দ্রজিৎ দেবনাথ বিশ্রামগঞ্জ জাতীয় সড়কের উপর অবস্থিত নাকা পয়েন্টের গেইটে স্বজোরে বাইকটি গিয়ে ধাক্কা দেয়৷ এতে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারত্মক আঘাত পান বাইক চালক ইন্দ্রজিৎ দেবনাথ৷ পরে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর লোকজনেরা ছুটে এসে গুরুতর আহত ইন্দ্রজিৎ দেবনাথকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷


বুধবার রাত আটটা নাগদ ধর্মনগরের পুরনো মোটরস্ট্যান্ডে হঠাৎ করে ম্যাক্স গাড়ির সামনের ডানদিকের চাকা খুলে যায়৷ তাতে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়৷ তখন বিসর্জনের জন্য প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছিলেন সেখানে৷ উপস্থিত জনগণ রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেন৷ এলাকার লোকজন কোনওরকমে গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করেছেন৷ এদিকে, কিছু সময়ের জন্য ওইখানে যান চলাচল স্তব্ধ হয়ে যায়৷ পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top