News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ কাজ শেষ হওয়ার আট মাস পরও উদ্বোধন হচ্ছে না ফুট ব্রিজ
Image

নির্মাণ কাজ শেষ হওয়ার আট মাস পরও উদ্বোধন হচ্ছে না ফুট ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ অক্টোবর ৷৷ প্রত্যন্ত এলাকার ৮০টি উপজাতি পরিবারের যোগাযোগের মাধ্যম হিসাবে স্টিল ফুট ব্রীজের কাজ সম্পন্ন হয়ে গেল প্রায় ৮ মাসের মধ্যে৷ এবার উদ্বোধনের জন্য প্রহর গুণছে স্টিল ফুট ব্রীজটি৷ তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন কারলেং এলাকায় তৈরি হয়েছে এই স্টিল ব্রীজটি৷ কারলেং হয়ে কাইপেং পাড়া ভায়া তেলিয়ামুড়াতে আসার একমাত্র সংযোগ স্থাপনের রাস্তা এটি৷


পূর্বে এলাকার উপজাতিদের ছড়া পারাপার হয়ে যাতায়াত করতে হতো৷ ২০১৬ সালে তৎকালীন বিজেপি দলের তেলিয়ামুড়া বিধানসভার ৪৬টি বুথের প্রভারী হয়ে এসেছিলেন কল্যাণী রায়৷ তিনি ওই সময় কারলেং এলাকায় বিজেপি দলের হয়ে জনসম্পর্ক অভিযান করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলেন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম না থাকার কারণে৷ ওই সময় অর্থাৎ ২০১৭ সালে কারলেং এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে যোগাযোগের মাধ্যম হিসাবে ছড়ার উপর সেতু নির্মাণ করে দেওয়া হবে৷ ২০১৮ সালের মার্চ মাসে বিজেপি জোট সরকার গঠন হয়৷ কল্যাণী রায়ও বিধায়িকা হন৷ কিন্তু প্রতিশ্রুতির কথা ভুলে যাননি৷


ছড়ার উপর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে বিধায়িকা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন৷ পরে ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি সেতু নির্মাণের জন্য শিলান্যাস করেন বিধায়িকা কল্যাণী রায়৷ ওই শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ তেলিয়ামুড়া আরডি ডিভিশনের কর্মকর্তারা৷ সেতুটি নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল আরডিকে৷ সেই মোতাবেক ৬৮ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যায়ে স্টিল ফুট ব্রীজটি নির্মাণ করে তেলিয়ামুড়া আরডি ডিভিশন৷ মাত্র ৮ মাসেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যায়৷


এই সেতুটি নির্মাণ হওয়াতে এলাকাবাসীদের মুখে হাসি ফুটল৷ উল্লেখ্য থাকে বিগত বাম সরকারের আমলেও এলাকাবাসী একটি সেতু তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়েছিল৷ কিন্তু ওই সময়ে বাম প্রশাসন এলাকাবাসীদের দাবিটিকে তেমনটা আমল দেয়নি৷ বাম নেতারা কেবল ভোটের রাজনীতি করেছিল বলে অভিযোগ৷ আদতে যে কাজটা বাম সরকার করতে পারেনি দীর্ঘ ২৫ বছরের জমানাকালে, সেটা বিজেপি জোট সরকারের ১৮ মাসের মধ্যেই দাবি পূরণ করেছে৷ এলাকায় সেতুটি নির্মাণ হওয়াতে এলাকাবাসীরা বিধায়িকা কল্যাণী রায়কে ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top