News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরনগরে রেগার মজুরি না পেয়ে সচিবকে তালাবন্দি করলেন শ্রমিকরা
Image

গৌরনগরে রেগার মজুরি না পেয়ে সচিবকে তালাবন্দি করলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ দুগর্োৎসবের প্রাক্কালে রেগার মজুরি না পেয়ে পঞ্চায়েত সচিবকে তালাবন্দি করলেন ক্ষুব্ধ শ্রমিকরা৷ তবে আগামীকাল শনিবার মজুরি প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে বিক্ষুব্ধ রেগা শ্রমিকরা পঞ্চায়েত সচিবকে তালামুক্ত করেন৷


ঊনকোটি জেলা সদর কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে পুজোর প্রাক্কালে এমজিএনরেগার মজুরি না পাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন সংশ্লিষ্ট শ্রমিকরা৷ আজ শুক্রবার তাঁরা পঞ্চায়েতের সচিব ইয়ামির আলি-সহ আরও দু’জন জিআরএসকে অফিসের ভিতরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেন৷ রেগা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুজোর প্রাক্কালে পঞ্চায়েত এলাকায় রেগার কাজ করার পর সচিব ইয়ামির আলি পঞ্চায়েতের বড় অংশ শ্রমিকদের মজুরি মিটিয়ে না দিয়ে কয়েকজনকে মজুরি দিয়েছেন৷ তাঁদের আরও অভিযোগ, যাঁরা কাজ করেছেন তাঁদের বঞ্চিত করে যাঁরা কাজ করেননি তাঁদেরকে মজুরি দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং সিপিআইএমদুই দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েত৷ এদিন প্রায় দু’ঘণ্টা তালাবন্দি থাকার পর পঞ্চায়েত সচিব ইয়ামির আলি ক্ষুব্ধ শ্রমিকদের বলেন, শনিবার মজুরির টাকা মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাস পাওয়ার পর ক্ষুব্ধ শ্রমিকরা তালা খুলে দেন৷ গ্রামবাসীদের বক্তব্য, ইয়ামির আলির কারণেই একাংশ শ্রমিক মজুরি পাননি৷ এছাড়া গ্রামবাসীরা আরও অভিযোগ করেন যে, পঞ্চায়েত সচিব ইয়ামির আলি প্রায়ই মদমত্ত অবস্থায় অফিসে আসেন৷ আজও তিনি পঞ্চায়েত অফিসে মদমত্ত অবস্থায় ছিলেন৷ শ্রমিকরা কেন মজুরি পেলেন না এই প্রশ্ণের উত্তরে একেকবার একেক রকম উত্তর দিচ্ছেন৷ শ্রমিকরা বিদ্রুপ করে বলেন, তিনি এতটাই মদমত্ত হয়ে রয়েছেন, সঠিকভাবে উত্তর দিতে পারছেন না৷


এদিন উত্তরের সচিব দাবি করেন, পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের ৪১ জন শ্রমিক কাজ না করে মজুরির দাবি করছেন, তাই মজুরি দেওয়া হয়নি৷ আবার বলেন, সমস্যার সমাধান হয়ে গেছে৷ কিন্তু কাজ করে এখন কেন মজুরি দেওয়া হচ্ছে প্রশ্ণের জবাব তিনি এড়িয়ে গেছেন৷ অথচ শুধু পাঁচ নং ওয়ার্ডেই নয়, পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডের শ্রমিকরা মজুরি পাননি৷ এছাড়া ইয়ামির আলি শনিবার মজুরি দেবেন বলে যা ঘোষণা করেছেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ কারণ, শনিবার থেকে সরকারি অফিস, আদালত, ব্যাঙ্কে পুজোর ছুটি ঘোষণা হয়েছে৷ ফলে রেগা শ্রমিকদের মজুরি প্রদান নিয়ে সংশয় থাকছেই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top