News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বাইক-অটোর সংঘর্ষে গুরুতর আহত চার
Image

তেলিয়ামুড়ায় বাইক-অটোর সংঘর্ষে গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ অক্টোবর৷৷ যান সন্ত্রাসে আবারও ত্রিপুরায় রক্তাক্ত হয়েছে জাতীয় সড়ক৷ শারদোৎসবের প্রাক্কালে চাকমাঘাটস্থিত লোকনাথ আশ্রমের পাশে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন৷ আহতদের প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷


তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাটস্থিত লোকনাথ আশ্রমের পাশে টিআর ০১ সি ৪১৫ নম্বরের অটোর সাথে টিআর ০১ এম ৭৭১৬ নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটোর চারজন যাত্রী এবং বাইক চালক আহত হন৷ পুলিশ জানিয়েছে, বাইক চালক পরিতোষ দেববর্মা (১৮) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷

অবশ্য পুলিশ দুর্ঘটনার জন্য বাইক চালককেই দায়ী করেছে৷ পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থেকে প্রচণ্ড গতিতে চাকমাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বাইকটি৷ পথে দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে চার অটো যাত্রী জলসিং রিয়াং (৩০), যুক্তরাই রিয়াং (৬০), মধুমণি দেববর্মা (৩১) এবং কর্ণজিৎ দেববর্মা (২৫) গুরুতর আহত হন৷ দুর্ঘটনায় বিকট শব্দে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ খবর দেওয়া হয়, তেলিয়ামুড়া থানায় ও দমকল বাহিনীকে৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ এদিকে পুলিশ অটো ও বাইক আটক করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top