News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় মহা সমস্যায় বাংলাদেশ : হাসিনা
Image

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় মহা সমস্যায় বাংলাদেশ : হাসিনা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় মহা সমস্যায় বাংলাদেশ | নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকনমিক সামিটে’ যোগ দিতে এসে শুক্রবার নিজেই একথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন খানিক কটাক্ষের সুরেই বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “জানি না কেন আপনারা পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছেন, আমরা মহা সমস্যায় পড়ে গিয়েছি।

বাজারে পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণ করতে বিদেশে পেঁয়াজের রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রফতানি বন্ধ রেখেছ ভারত। ফলে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে না পেঁয়াজ। আর তাতেই সমস্যায় পড়েছেন ওপার বাংলার মানুষ। শুক্রবার যা উঠে এল সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় । এদিন তিনি বলেন, আমি তো রাঁধুনিদের বলেছি রান্নায় যেন একদম পেঁয়াজ না দেয়।” বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন কথা শুনে হেসে ওঠেন সামিটে হাজির অনেকেই। হাসিনা আরও বলেন, “হঠাৎ করে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেওয়ায় খুবই সমস্যা হচ্ছে। আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। এ বার থেকে এরম কিছু করলে আগে থেকে জানিয়ে দিলে ভালো হয়।” তবে এর পাশাপাশি পরিস্থিতির যে দ্রুত পরিবর্তন হবে সেই আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এক মাসে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে। এখন দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কিলো দরে। শুধু বাংলাতেই নয়, দেশ জুড়ে পেঁয়াজের দাম মাত্রা ছাড়া। বাংলায় পেঁয়াজ উৎপাদন কম হয়। নাসিক থেকে আনা হয় পেঁয়াজ। অনুমান, অতিবৃষ্টির জেরে নাসিক থেকে সারা দেশেই পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার কারণেই বাড়ছে দাম। পেঁয়াজের চড়া দামের উপর লাগাম টানতে, সরকারের তরফে পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত রফতানি বন্ধ রাখার এই সিদ্ধান্তই বজায় থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top