News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রথম কর্পোরেট ট্রেন : সূচনা হল লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের
Image

দেশের প্রথম কর্পোরেট ট্রেন : সূচনা হল লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের

লখনউ, ৪ অক্টোবর (হি.স.): দেশের প্রথম কর্পোরেট ট্রেন, সূচনা হল আইআরসিটিসি-র ‘লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস’-এর| শুক্রবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ৫ অক্টোবর (শনিবার) থেকে বাণিজ্যিকভাবে চালু হতে চলেছে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস| মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে ৮২৫০২ আইআরসিটিসি লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস| এদিন সকালে সবুজ পতাকা নেড়ে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘এটি দেশের প্রথম কর্পোরেট ট্রেন| এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের আন্তরিক অভিনন্দন| আশা রাখছি অন্যান্য শহরগুলিকেও সংযুক্ত করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হবে|’

লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসই প্রথম প্রাইভেট ট্রেন| আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের টিকিট বুকিং করার জন্য খাবার বুকিং করাও বাধ্যতামূলক| অত্যাধুনিক এই ট্রেনের টিকিটের দাম খুব বেশি| ৮২৫০১ আইআরসিটিসি লখনউ-দিল্লি এগজিকিউটিভ চেয়ার কার টিকিটের মূল্য ২,৩১০ টাকা| এসি চেয়ার কার টিকিটের মূল্য ১,৫০৫ টাকা| এছাড়াও ৮২৫০২ আইআরসিটিসি তেজস এক্সপ্রেসের এগজিকিউটিভ চেয়ার কার টিকিটের মূল্য ২,৪৫০ টাকা| এসি চেয়ার কার টিকিটের মূল্য ১,৭৫৫ টাকা|

মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ লখনউ থেকে ছাড়বে ৮২৫০১ আইআরসিটিসি তেজস এক্সপ্রেস| লখনউ স্টেশন ছাড়ার পর সকাল ৭.২০ মিনিট নাগাদ কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে তেজস এক্সপ্রেস| কানপুর সেন্ট্রাল স্টেশনে ৫ মিনিটের জন্য দাঁড়াবে তেজস এক্সপ্রেস| এরপর বেলা ১১.৪৫ মিনিট নাগাদ, দু’মিনিটের জন্য গাজিয়াবাদ স্টেশনে দাঁড়াবে তেজস এক্সপ্রেস| মাত্র দু’টি স্টেশনে দাঁড়ানোর পর দুপুর ১২.২৫ মিনিট নাগাদ নিউদিল্লি স্টেশনে পৌঁছবে তেজস এক্সপ্রেস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top