News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী শিবির থেকে মিজোরামে ফিরলেন ৪৬ পরিবারের ২৩৩জন
Image

শরণার্থী শিবির থেকে মিজোরামে ফিরলেন ৪৬ পরিবারের ২৩৩জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ শুরু হল রিয়াং প্রত্যাবর্তন প্রক্রিয়া ৷ দীর্ঘ প্রতীক্ষা শেষে ত্রিপুরার বিভিন্ন শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের মধ্যে ৪৬ পরিবারের ২৩৩ জন মিজোরামে আজ ফিরে গেছেন৷ তাদের এই প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে এদিন (বৃহস্পতিবার) সকাল ৯-টা পর্যন্ত সংশয় ছিল৷ তবে সকাল ১১টা থেকে তারা মিজোরামের উদ্দেশে রয়ওনা হন৷ মিজোরামের লুংলেই জেলায় নিজেদের গ্রামে ফিরে গিয়েছেন তাঁরা৷


প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাতিদাঙ্গার শিকার হয়ে মিজোরাম থেকে রিয়াংরা ত্রিপুরায় আশ্রয় নেন৷ কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার ছয়টি শিবিরে তারা এতকাল ধরে শরণার্থীর জীবনযাপন করছিলেন৷ ইতিপূর্বে একাধিকবার রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিবারই প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷ মূলত, ব্রু নেতাদের বিভিন্ন দাবি পূরণের অজুহাতে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া বারবার ভেস্তে গিয়েছে৷ কিন্তু এখন কেন্দ্রীয় সরকার তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে৷ মিজোরামে ফিরে না গেলে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের রেশন বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার৷ তবে, মিজোরামে ফিরে গেলে তাদের অন্ন এবং বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷


কেন্দ্রীয় প্রতিশ্রুতি মোতাবেক জমি, এককালীন ৫ লক্ষ টাকা এবং দু বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে ওই রিয়াং শরণার্থীদের৷ কিন্তু, তাতেও সংশয় দেখা দিয়েছিল রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে৷ এরই মধ্যে মিজোরাম সরকার রিয়াং শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়াও সম্পন্ন করে৷ কিন্তু, প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত জমির ব্যবস্থা করা হচ্ছে না, এই অভিযোগে ব্রু নেতারা মিজোরামে ফিরে যেতে চাইছিলেন না৷


তবে, নির্দেশিকা মোতাবেক প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে৷ ১ অক্টোবর থেকে প্রত্যাবর্তন শুরু হওয়ার নির্দেশিকা থাকলেও আজ ৩ তারিখ থেকে তা শুরু হয়েছে৷ তাদের মিজোরামে ফিরে নিয়ে যেতে ওই রাজ্যের সরকার পরিবহণ ব্যবস্থাও করেছে৷ গতকাল রাতেই তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্ত করে রেখেছিল মিজোরাম সরকার৷


আজ হাজাছড়া শিবির থেকে ৩৬ পরিবারের ১৮৩জন, নাইসিংপাড়া শিবির থেকে ৪ পরিবারের ২৩জন এবং কাজকাও শিবির থেকে ৬ পরিবারের ২৭ জন রিয়াং শরণার্থী মিজোরামে ফিরে গেছেন৷ মোট ২৩৩ জন মিজোরামে ফিরেছেন৷ এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় মিজোরাম সরকারেরর আধিকারিক-সহ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক রেভেল হেমেন্দ্র কুমার, উত্তর ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার এফ ডার্লং, কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস প্রমুখ৷ এদিকে, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আরেক দফায় রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে৷ তবে, ওইদিন কতজন মিজোরামে ফিরে যাবেন তা এখনও স্থির হয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top