News Flash

  • Home
  • Uncategorized
  • পুজোর দিনগুলিতে অতিরিক্ত ট্রেন পরিষেবা স্টেশনে থাকবে বাস সার্ভিসও : পরিবহণমন্ত্রী
Image

পুজোর দিনগুলিতে অতিরিক্ত ট্রেন পরিষেবা স্টেশনে থাকবে বাস সার্ভিসও : পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ রাজ্যে আজ থেকে ডেমি লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ তাই, শারদোৎসবের তিনদিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে নির্ধারিত পরিষেবার বাইরে আরও বাড়তি লোকাল ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ সাথে তিনি যোগ করেন, বাধারঘাট এবং যোগেন্দ্রনগর রেল স্টেশনে টিআরটিসি-র বাস সার্ভিস চালু থাকবে পূজার তিনদিন৷


এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইচ্ছাতেই পরিবহণ দফতর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পুজোর সময় এই বাড়তি পরিষেবা চালু করার প্রস্তাব পাঠিয়েছিলেন ৷ কারণ, বর্তমান রেল পরিষেবার সাথে ডেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সহজভাবে যাতায়াতের সুযোগ নিতে পারবেন ৷ তাই শারদোৎসবের তিনদিন যাত্রীসাধারণের যাতায়াতের ক্ষেত্রে আরও অধিক পরিষেবা দিতে চাইছে সরকার ৷ এজন্য আরও তিনটি বাড়তি লোকাল ট্রেন চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তৃপক্ষের কাছে, বলেন তিনি ৷


পরিবহণ মন্ত্রীর দাবি, ধর্মনগর থেকে বিকাল ৫-টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশ্যে একটি ট্রেন, আবার আগরতলা থেকে সকাল ৫-টায় ধর্মনগরের উদ্দেশে একটি ট্রেন এবং সাব্রুম থেকে রাত ১০টায় আগরতলার উদ্দেশ্যে একটি ট্রেন, মোট এই তিনটি বাড়তি ট্রেন চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ এছাড়া বর্তমানে ডেমু ট্রেন-সহ অন্যান্য যে-সব রেল পরিষেবা রয়েছে তা তো থাকবেই, দাবি করেন তিনি ৷


তিনি জানান, আগরতলা ও যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে বাস মঠচৌমুহনি হয়ে পুরনো জেলখানার মাঠে এসে থামবে ৷ আবার বাধারঘাট স্টেশন থেকে বাস নাগেরজলা বাসস্ট্যান্ডে গিয়ে থামবে ৷ অন্তর্বর্তীকালীন কোনও স্টপেজ দেওয়া হবে না ৷ ৮-টি করে দুটি স্টেশন থেকে মোট ১৬টি বাস যাত্রীসাধারণের পরিষেবায় চালু থাকবে ৷ তাঁর কথায়, শুধুমাত্র ট্রেন চলার সূচি অনুসারেই ওই বাস পরিষেবা দেওয়া হবে ৷ কারণ, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগরতলায় এসে স্বাচ্ছন্দ্যে পূজায় আনন্দ উপভোগ করতে পারেন, চাইছে সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top