News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে রেলে কাটা পড়ে মৃত্যু রঞ্জিত ত্রিপুরার
Image

অন্ধ্রপ্রদেশে রেলে কাটা পড়ে মৃত্যু রঞ্জিত ত্রিপুরার

নিজসস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ অক্টোবর ৷৷ পেটের তাগিদে বহির্রাজ্য ব্যাঙ্গালুরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির৷ ঘটনাটি সংগঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকা কুলাম রেলস্টেশন সংলগ্ণ এলাকায়৷ মৃত ব্যক্তির নাম সঞ্জিত ত্রিপুরা (৪০)৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন বালিছড়া এডিসি ভিলেজের ৩নং ওয়ার্ডের পুষ্প পাড়ার বাসিন্দা সঞ্জিত ত্রিপুরা৷ পিতা মৃত কামিনিশা ত্রিপুরা৷ পেটের তাগিদে কাজের জন্য ২৭ শে সেপ্ঢেম্বর বিকেলবেলা বহির্রাজ্য ব্যাঙ্গালোরে উদ্দেশ্যে রওয়ানা দেয়৷

কিন্তু ট্রেন যুগে ব্যাঙ্গালোর যাওয়ার আগে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রেলস্টেশন সংলগ্ণ এলাকায় অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়৷ অন্ধ্রপ্রদেশের পালাসা রেলওয়ে স্টেশনের পুলিশ একটি ইউডি ১৬৬/১৯, ইউএস-১৭৪ সিআরপিসি নম্বরে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ তারপর মঙ্গলবার রাতে চুরাইবাড়ি থানার সাথে যোগাযোগ করে, অন্ধ্রপ্রদেশের পালাসা রেলওয়ে স্টেশনের পুলিশ৷

চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সঞ্জিতত্রিপুরার স্ত্রী ও আত্মীয়পরিজনকে খবর দিলে উনারা চুরাইবাড়ি থানায় এসে মৃত ব্যক্তির ছবি দেখে শনাক্ত করতে পারেন যে সেই সঞ্জিত ত্রিপুরা৷ থানা চত্বরে কান্নায় ভেঙে পড়েন সঞ্জিত ত্রিপুরার স্ত্রী ও আত্মীয়স্বজনরা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top