News Flash

  • Home
  • Uncategorized
  • শচীন দেববর্মণ লোক সংগীতের ধারাকে যে জায়গায় নিয়ে গেছেন তার জন্য আমরা গর্বিত : উপমুখ্যমন্ত্রী
Image

শচীন দেববর্মণ লোক সংগীতের ধারাকে যে জায়গায় নিয়ে গেছেন তার জন্য আমরা গর্বিত : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ সন্ধ্যায় ২ নং হলে শচীন দেববর্মণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা কুমার শচীন দেববর্মণের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন৷


তথ্য ও সংস্ক’তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা শচীন কর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ তিনি বলেন, এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আরও বেশি করে সেমিনার, অনুষ্ঠান এবং তাঁর গান নিয়ে গবেষণা করা উচিত৷ কুমার শচীন দেববর্মণ লোক সংগীতের ধারাকে যে জায়গায় নিয়ে গেছেন তার জন্য আমরা গর্বিত৷ জন্মদিনে তথ্য ও সংস্ক’তি দপ্তর তাঁর চর্চায় যে উদ্যোগ নিয়েছে তার জন্য তিনি সাধুবাদ জানান৷ আগামীদিনে আরও ব’হৎ আকারে এই ধরনের অনুষ্ঠান করার উপর গুরুত্ব আরোপ করে উপমুখ্যমন্ত্রী বলেন, শচীন দেববর্মণ কুমিল্লা বা অন্যত্র থাকলেও তিনি ত্রিপুরাকে ভুলেননি৷ ত্রিপুরার মানুষ পেলেই তিনি ত্রিপুরা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতেন৷ এই প্রসঙ্গে তার নিজের অভি’তার কথাও তিনি উল্লেখ করেন৷

তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো নিবিড়৷ তিনি বলেন, যে মানুষ বড় হলেও নিজের শিখরের কথা মনে রাখেন তিনিই আরও বড় হতে পারেন৷
অনুষ্ঠানে ত্রিবেগ-এর সম্পাদক ড. সৌরিশ দেববর্মা শচীন কর্তার সংগীত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ অনুষ্ঠানের সভাপতি রাজ্য সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুুভাষ দেব শচীন দেববর্মণকে অনুসরণ করে আরও বেশি সংস্ক’তি চর্চা করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তবেই তাঁর প্রতি শ্রদ্ধা ’াপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন৷


স্বাগত ভাষণে তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, রাজ্যের সাংস্ক’তিক কর্মকাণ্ডের বিকাশই তথ্য ও সংস্ক’তি দপ্তরের মূল লক্ষ্য৷ অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাসও উপস্থিত ছিলেন৷ অতিথিগণ কুমার শচীন দেববর্মণের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দপ্তরের শিল্পীগণ৷ এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এর আগে শচীন দেববর্মণের জীবনের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top