News Flash

  • Home
  • Uncategorized
  • অসাবধনতায় নিরাপত্তা রক্ষীর বন্দুকের গুলি ব্যাঙ্কে, জখম দুই
Image

অসাবধনতায় নিরাপত্তা রক্ষীর বন্দুকের গুলি ব্যাঙ্কে, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ দুর্গোৎসব উপলক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত আগরতলা৷ ব্যস্ততার মধ্যে ব্যাংকের ভিতরে নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে গুলি বেরিয়ে দুজনকে আহত করেছে৷ বেসরকারি ব্যাংকে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বেরোনোর ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী আগরতলায়৷ তবে ওই গুলি কারোর শরীরে লাগেনি ঠিকই, কিন্তু ব্যাংকের দেওয়ালে লেগে টাইলস ভেঙে যায়৷ ওই টাইলসের টুকরো ছিটকে গিয়ে দুজনকে আহত করেছে৷ তাদের চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


আগরতলায় নেতাজি চৌমুহনিতে অবস্থিত এইচডিএফসি ব্যাংকে বেসরকারি নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়৷ বন্দুকের গুলির বিকট আওয়াজে ব্যাংকের কর্মী এবং গ্রাহক-সহ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ওই নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলি ব্যাংকের দেওয়ালে গিয়ে লাগে৷ এতে দেওয়ালের টাইলস ভেঙে যায়৷ ওই টাইলসের টুকরো ছিটকে গিয়ে এক ব্যাঙ্ককর্মী টুটন দাস এবং গ্রাহক অজয়কৃষ্ণ পালের শরীরে লাগে৷ ফলে তাঁরা দুজনই আহত হন৷ সঙ্গে সঙ্গে তাঁদের আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে খবর পেয়ে ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ কিন্তু অসাবধানতায় বন্দুক থেকে গুলি বেরিয়ে দুর্ঘটনা ঘটায় পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি৷ পশ্চিম আগরতলা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেন, অসাবধানতায় ওই নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে গুলি বেরিয়েছে৷ ফলে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ তাছাড়া গুলিকাণ্ডে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি, তাই মামলাও হয়নি৷ ফলে ঘটনা সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়, জানান ওই পুলিশ আধিকারিক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top